শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ১৯ মে, ২০২০, ০৯:৪২ সকাল
আপডেট : ১৯ মে, ২০২০, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানি লণ্ডারিং মামলায় বিদেশিকে জামিন দেননি হাইকোর্ট

এস এম নূর মোহাম্মদ: [২] ক্যাসিনোর মূলহোতা সেলিম প্রধানের সহযোগী ইয়াং সিক লি বিদেশির জামিন চাইলে মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসানের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ তা নামঞ্জুর করেন।

[৩] আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শরীফ আহমেদ। দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

[৪] পরে খুরশীদ আলম খান জানান, গত ৩০ সেপ্টেম্বর দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থাই এয়ারওয়েজের ব্যাংককগামী একটি ফ্লাইট থেকে সেলিম প্রধানকে আটক করে র‌্যাব। এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে গুলশানের কার্যালয় এবং বনানীর বাসায় অভিযান চালান র‌্যাবের সদস্যরা। তখন তার কাছ থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অর্থসহ বিভিন্ন উপকরণ উদ্ধার করে। পরে ২ অক্টোবর গুলশান থানায় মানিলন্ডারিং মামলা হয়। ওই মামলায় ইয়াংসিক লি ছয় নম্বর আসামি।

[৫] লি জানান, তার বাড়ি দক্ষিণ কোরিয়া। আর থাকেন উত্তর কোরিয়ায়। এই ইয়াংসিকের সঙ্গে যৌথভাবে সেলিম প্রধান বাংলাদেশে অনলাইন ক্যাসিনো খুলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়