শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ১৯ মে, ২০২০, ০৮:৪৪ সকাল
আপডেট : ১৯ মে, ২০২০, ০৮:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনায় ২৪ ঘণ্টায় সুস্থ ৪০৮ জন, মোট সুস্থ হয়েছেন ৪৯৯৩

মহসীন কবির : [২] মঙ্গলবার (১৯ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

[৩] তিনি জানান, করোনায় মোট মারা গেছেন ৩৭০ জন।গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও ৯ হাজার ৯১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আট হাজার ৪৪৯ জনের। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৯৩ হাজার ৬৪৫ জনের।

[৪] তিনি জানান, মৃতদের বয়সভিত্তিক বিশ্লেষণে ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৪ জন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন। জেলাভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগের ১৪ জন, চট্টগ্রাম বিভাগের চারজন এবং ময়মন‌সিং‌হ, ব‌রিশাল ও খুলনা বিভা‌গের একজন ক‌রে রয়েছেন।

[৫] তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৩২৬ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ৩ হাজার ৬১৬ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৯৩ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ১ হাজার ৭৯৩ জন।

[৬]ডা. নাসিমা সুলতানা আরও জানান, সারা দেশে মোট ৪২টি ল্যাবে করোনার পরীক্ষা করা হচ্ছে। বর্তমানে হোম ও প্রাতিষ্ঠানিক মিলিয়ে মোট ৫১,২১৭ জন কোয়ারেন্টিনে আছেন।

[৭] দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়