শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ১৯ মে, ২০২০, ০২:৩৬ রাত
আপডেট : ১৯ মে, ২০২০, ০২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে অজ্ঞান ও মলপার্টি চক্র, আটক ৫

সুজন কৈরী : [২] আসন্ন ঈদ‌কে সামনে রেখে রাজধানীতে সক্রিয় হয়ে উঠেছে অজ্ঞান ও মলপার্টি চক্র। সন্ধ্যার পর চ‌ক্রের সদস‌্যরা মানুষকে টার্গেট করে সর্বত্র লুটে নিত।

[৩] সোমবার সন্ধ্যায় মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাব-২। তাদের কাছ থেকে অজ্ঞান করার বিভিন্ন মলম উদ্ধার করা হয়েছে। আটকরা হলেন- কালু মিয়া, মিলন হাওলাদার, রিপন মিয়া, আলিয়ার রহমান ও দিদার হোসেন।

[৪] র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মেজর এইচ এম পারভেজ আরেফিন বলেন, আসাদ গেট এলাকায় সিভিলে টহল দেয়ার সময় স‌ন্দেহজনক গতিবিধি থাকায় ওই ৫ জন‌কে আটক করা হয়। উদ্ধার করা হয় ওষুধ, তরল পদার্থ এবং মলম। চ‌ক্রের সদস‌্যরা তরল জাতীয় এসব মলম সাধারণ পথচারীদের চোখে-মুখে ছিটিয়ে সবকিছু ছিনিয়ে নিতো। আবার ডাব কিংবা অন্য খাবারের সঙ্গে ওষুধ মিশিয়ে মানুষকে অজ্ঞান করে সর্বত্র লুটত।বিশেষ করে ঈদ উপলক্ষে মার্কেট ও আশপাশের এলাকায় এই চক্রের আনাগোনা বেড়ে যায়। সন্ধ্যায় মার্কেট থেকে বাড়ি ফেরা মানুষদের টার্গেট করত চক্রটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়