শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ১৯ মে, ২০২০, ১০:২৭ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২০, ১০:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ঠেকাতে ম্যালেরিয়ার ওষুধ খাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

সালেহ্ বিপ্লব : [২] মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, দেড় সপ্তাহ ধরে তিনি নিয়মিত হাইড্রোক্সিক্লোরোকুইন খাচ্ছেন। হোয়াইট হাউসের স্টেট ডাইনিং রুমে রেস্টুরেন্ট নেতাদের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে তিনি সাংবাদিকদের বলেন, প্রতিদিন একটি করে ট্যাবলেট খাচ্ছেন তিনি। ফক্স নিউজ, এবিসি, ডেইলি মেইল

[৩] ট্রাম্প বলেন, আমি মনে করি এই ওষুধটি ভালো। এটির ব্যাপারে অনেক ভালো কথা শুনেছি। আর এটা যদি ভালো না হয়, আমি আপনাদের বলে রাখছি, এটা দিয়ে আমার কোনো ক্ষতি হবে না।

[৪] প্রেসিডেন্ট জানান, নিয়মিত ম্যালেরিয়ার ওষুধ খাওয়া শুরুর আগে তিনি হোয়াইট হাউসের ডাক্তারদের সঙ্গে পরামর্শ করেছেন।

[৫] হাইড্রোক্সিক্লোরোকুইন বিশ্বব্যাপী ম্যালেরিয়ার ওষুধ হিসেবে বহুল ব্যবহৃত। ডোনাল্ড ট্রাম্পের ধারণা, এটি কোভিড১৯ চিকিৎসায় কার্যকরী।

[৬] তবে খোদ মার্কিন ডাক্তাররাই প্রেসিডেন্টের ধারণার সঙ্গে এখনো একমত হতে পারেননি। কোভিড১৯ চিকিৎসায় এই ওষুধটি প্রয়োগ করলে বরং ক্ষতি হবে, এমনই বলা হয়েছে সাম্প্রতিক এক গবেষণায়।

  • সর্বশেষ