শিরোনাম
◈ বিশ্বের বৃহৎ মুক্ত বাণিজ্য জোট আরসিইপিতে যোগদানের পথে বাংলাদেশ, লাভ কি? ◈ ২৪ ঘণ্টায় পণ্য পরিবহনের লক্ষ্য : চট্টগ্রাম থেকে কুনমিং সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা চায় বাংলাদেশ ◈ মাতারবাড়ীতে একের পর এক গ্রাম যাচ্ছে সাগরে, হুমকিতে বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর ◈ হরমুজ সংকট: বাংলাদেশ-পাকিস্তানে কাতারের এলএনজি সরবরাহ স্থগিত নভেম্বর পর্যন্ত ◈ যুদ্ধবিধ্বস্ত গাজায় ৬ কোটি টনের বেশি ধ্বংসস্তূপ, নিচে থাকতে পারে ৮-১০ হাজার মরদেহ ◈ মিরডিংকের জোড়া গোলে জাভির প্রথম জয় ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ ছয় দল নি‌য়ে বিসিবির নতুন টুর্নামেন্ট : আইকন ক্রিকেটার নাঈম শেখ, তাওহীদ হৃদয়রা ◈ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু

প্রকাশিত : ১৯ মে, ২০২০, ০৭:১২ সকাল
আপডেট : ১৯ মে, ২০২০, ০৭:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাড্ডায় জুয়ার বোর্ডে পুলিশের অভিযান, পালাতে গিয়ে একজনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট : [২] রাজধানীর মেরুল বাড্ডায় জুয়ার বোর্ডে পুলিশের অভিযানের সময় পালাতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম ইউনুস বেপারী (৫০)। তিনি পেশায় একজন সিএনজিচালক। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

[৩] সোমবার (১৮ মে) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে।

[৪] পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জুয়ার আসর বসেছে বলে জানতে পেরে বাড্ডা থানা পুলিশ মেরুল বাড্ডা নিমতলি মসজিদের পাশে একটি তিন তলা বাড়িতে অভিযান চালায়। এ সময় বাসার পেছনের জানালা দিয়ে রশি বেয়ে নামতে গিয়ে নিচে পড়ে আহত হন সিএনজিচালক ইউনুস। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। রাত আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৫] বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, জুয়ার আসরের খবর পেয়ে পুলিশ মেরুল বাড্ডার একটি বাসায় গিয়েছিল। কিন্তু তৃতীয় তলার ওই বাসার দরজা এবং ভেতরের লাইট বন্ধ দেখতে পেয়ে পুলিশ ফিরে আসে। পরবর্তীতে জানতে পারি, জানলা দিয়ে একজন পড়ে গেছে। ওই বাসার পেছনে একটা বাঁশের সঙ্গে রশি ঝুলতে দেখা গেছে। সেই রশি দিয়ে নিচে নামতে গিয়ে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

[৬] জানা গেছে, নিহত ইউনুস বেপারীর গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার ইটবাজিতপুর এলাকায়। এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে মেরুল বাড্ডা নিমতলি এলাকায় থাকতেন তিনি।বাংলা ট্রিবিউন, ওয়ার্ল্ড নিউজ

  • সর্বশেষ