শিরোনাম
◈ মহাসড়ক সংস্কারে অনিয়ম ঠেকাতে আসছে নতুন নীতিমালা ◈ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল ◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন নিয়ম: দৈনিক ৩৫০০ পর্যটকের অনুমতি, যাওয়া যাবে ১৫ মার্চ পর্যন্ত ◈ গ্যাস সংকটে দুই দিন পরই বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন ◈ ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, অস্থিরতা বরদাশত করবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ টঙ্গীতে ৭ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, মাদ্রাসাশিক্ষকের জামিন নামঞ্জুর ◈ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপানে যাচ্ছেন যারা ◈ ক্লাসিকোতে প্রতিশোধের অপেক্ষায় রিয়াল মা‌দ্রিদ, আধিপত্য ধরে রাখতে চায় বার্সেলোনা, রাত ১টায় ম‌্যাচ ◈ বিশ্বে প্রথমবার স্পাইনাল কর্ড প্রতিস্থাপনের দাবি রাশিয়ার, সফলতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন ◈ আয়কর রিটার্ন জমা না দিলে কত টাকা জরিমানা, যা বলছে আইন

প্রকাশিত : ১৮ মে, ২০২০, ০৮:১৮ সকাল
আপডেট : ১৮ মে, ২০২০, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেসরকারি হাসপাতালের ডাক্তার-নার্সদের পিপিইসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করতে হাইকোর্টের নির্দেশ

এস এম নূর মোহাম্মদ : [২] এ সংক্রান্ত রিটের প্রেক্ষিতে সোমবার বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চুয়ায়াল বেঞ্চ এ
আদেশ দেন। এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে উপদেষ্টা কমিটির নেয়া বিভিন্ন পদক্ষেপ ও সুপারিশ সম্পর্কে একসপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

[৩] মনজিল মোরসেদ শুনানিতে বলেন, চিকিৎসার অভাবে মানুষের মৃত্যু মৌলিক অধিকারের লঙ্ঘন৷ প্রয়োজনীয় উপকরন না থাকায় সাধারণ জ্বর, সর্দি,গলা ব্যাথাসহ অন্যান্য রোগের চিকিৎসায় ডাক্তাররা অনীহা দেখাচ্ছে।

[৪] এর আগে গত বৃহস্পতিবার হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূইয়া ও অ্যাডভোকেট সারোয়ার আহাদ চৌধুরী এ রিট দায়ের করেন।

[৫] রিটে বিবাদী করা হয় সংক্রমণ ব্যধি প্রতিরোধে গঠিত উপদেষ্টা কমিটির চেয়ারম্যান, স্বাস্থ্য সচিব, অতিরিক্ত সচিব(হাসপাতাল) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং বাংলাদেশ বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি/সম্পাদককে।

  • সর্বশেষ