শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ১৮ মে, ২০২০, ০৩:৫২ রাত
আপডেট : ১৮ মে, ২০২০, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বুন্দেসলিগায় জয়ে শুরু বায়ার্ন মিউনিখের

স্পোর্টস ডেস্ক : [২] করোনার ধাক্কায় ফুটবল বন্ধ হয়ে যাওয়ার সময় যেখানে শেষ করেছিলেন, ঠিক সেখান থেকেই যেন শুরু করলেন রবার্ট লেভানডফস্কি। বায়ার্ন মিউনিখও তাতে দুই মাসের বেশি সময় পর মাঠে ফিরে তুলে নিল জয়।

[৩] রোবেবার বুন্দেসলিগায় ইউনিয়ন বার্লিনকে ২-০ গোলে হারিয়েছে বায়ার্ন। লেভানডফস্কি ছাড়া অন্য গোলটি করেছেন বেঞ্জামিন পাভার্দে। এই জয়ে টেবিলের শীর্ষ স্থান আরো মজবুদ হলো বায়ার্নের। - দেশরূপান্ত

[৪] ২৬ ম্যাচে ১৮ জয়, ৪টি করে ড্র ও হারে ৫৮ পয়েন্ট বায়ার্নের। সমান ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বরুশিয়া ডর্টমুন্ড।

[৫] করোনা ধাক্কা সামলে এদিন দ্বিতীয় দিনের মতো বুন্দেসলিগার খেলা অনুষ্ঠিত হলো। এদিনও খেলাগুলো হয়েছে ফাঁকা গ্যালারিতে। ছিল অনেক সতর্কতা। টানা সাত বারের চ্যাম্পিয়ন বায়ার্ন প্রতিপক্ষের মাঠ থেকে ফিরছে জয় নিয়ে। তাতে দীর্ঘ বিরতির পর তাদের শুরুটা হয়েছে মনের মতোই।

[৬] এদিন দলটিকে লিড নিতে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৪০ মিনিট পর্যন্ত। লেভানডভস্কি এগিয়ে দেন দলকে। এই গোলের মধ্য দিয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে তার গোল হতো ৪০টি। আর লিগে সর্বোচ্চ ২৬টি। ৮০তম ব্যবধান দ্বিগুণ করে পাভার্দ বায়ার্নের জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন। শেষ পর্যন্ত ২-০ গোলের লিড ধরে রেখেই মাঠ ছাড়ে দলটি। - গোল ডটকম

 

  • সর্বশেষ