শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ০৯:৩২ সকাল
আপডেট : ১৭ মে, ২০২০, ০৯:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা মমতাজ বেগমের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

তাপসী রাবেয়া : [২] জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, প্রাক্তন এমপি ও অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান এর সহধর্মিণী অধ্যাপিকা মমতাজ বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।

[৩] তার মৃত্যুতে আজ এক শোকবার্তায় আইনমন্ত্রী জানান, অধ্যাপিকা মমতাজ বেগম ছিলেন একজন সফল রাজনীতিবিদ ও আলোকিত মানুষ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমি তৈরির কাজে এবং মুক্তিযুদ্ধের সময় অস্থায়ী সরকারের ভিতরে থেকে বাঙালি জাতির স্বাধীনতা অর্জনে অসামান্য অবদান রেখেছেন এই বীর নারী।

[৪] মন্ত্রী বলেন, বাংলাদেশকে স্বাধীন করার পরও থেমে যাননি মমতাজ বেগম৷ আমৃত্যু চালিয়ে গেছেন দেশ ও জাতি গড়ার কাজ৷ বাংলার নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাড়িয়ে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সমাজে নারী অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

[৫] শোকবার্তায় মন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

[৬] অধ্যাপিকা মমতাজ বেগম ছিলেন ১৯৭০-এর নির্বাচনে বিজয়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন জাতীয় পরিষদে সাত জন নারী প্রতিনিধির একজন, স্বাধীন বাংলাদেশের গণপরিষদের সদস্য (এমসিএ) এবং বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়