শিরোনাম
◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন ◈ বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয় ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ০৪:৪৬ সকাল
আপডেট : ১৭ মে, ২০২০, ০৪:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় সচেতন হতে বলায় মুসল্লির মাথা ফাঁটালো বখাটেরা

এইচ এম মিলন,কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ [২] এই করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদে নামাজ আদায় করতে বলায় মাদারীপুরের কালকিনিতে ফারুক চৌকিদার(৪৮) নামে এক মুসল্লির মাথা ফাঁটিয়ে দিয়েছে বখাটেরা। তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ হামলার ঘটনায় রোববার সকালে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

[৩] এলাকা ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানাগেছে, উপজেলার সাহেবরামপুর এলাকার আন্ডারচর গ্রামের রশিদ হাওলাদারের ছেলে ফারুক ওই এলাকার চৌকিদার বাড়ি জামে মসজিদে শনিবার আসর ওযাক্তের নামাজ পড়তে যান। এসময় তিনি মসজিদের সকল মুসল্লিদের সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করার জন্য বলেন। এ নিয়ে নামাজ শেষে ফারুক হাওলাদারের সঙ্গে একই এলাকার মোফাজ্জেল চৌকিদারের তর্কবিতর্ক হয়। এক পর্যায় ক্ষিপ্ত হয়ে মোফাজ্জেলের নেতৃত্বে রুদ্র, অভি, শান্ত ও বিপ্লবসহ বেশ কয়েকজন যুবক মিলে মুসল্লি ফারুক হাওলাদারকে পিটিয়ে তার মাথা ফাঁটিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

[৪] আহত ফারুক হাওলাদার বলেন, আমি সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ পড়তে বলায় আমাকে মোফাজ্জেলসহ বেশ কয়েকজন মিলে মারধর করেছে।

[৫] তবে এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত মোফাজ্জেল চৌকিদার ঘটনা অস্বীকার করেন।

[৬] এ ব্যাপারে কালকিনি থানার এসআই আল ইমরান বলেন, অভিযোগ পেয়েছি। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়