শিরোনাম
◈ সমন্বিত উদ্যোগে দুই মহাসড়কে কমেছে যানজট, ফিরছে স্বস্তি ◈ লিমন–বৃষ্টি নিখোঁজের পর বিকেল থেকে রাত পর্যন্ত কি করেছিল সন্দেহভাজন খুনি, গতিবিধিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ চীন থেকে চোরাচালান: দুই বিদেশিসহ তিনজন কারাগারে ◈ গণমাধ্যমে অসত্য তথ্য, ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি ◈ এআইতে করা প্রশ্ন কি সত্যিই গোপন থাকে?—বাস্তবতা, ঝুঁকি ও করণীয় ◈ বসুন্ধরা চেয়ারম্যানসহ পরিবারের ৪ সদস্যের বিদেশযাত্রার অনুমতি মেলেনি ◈ রাজধানীতে শতভাগ পাম্পে চালু হচ্ছে ফুয়েল পাস! ◈ ফ্যামিলি কার্ড প্রকল্প জোরদার করা হবে : অর্থমন্ত্রী ◈ বিদ্যুৎ উৎপাদনে গ্যাসকে ছাড়িয়ে গেছে কয়লা ◈ আলোচনার টেবিলে আসার ইঙ্গিত, ট্রাম্পের প্রস্তাব পর্যালোচনায় ইরান

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ০৪:১০ সকাল
আপডেট : ১৭ মে, ২০২০, ০৪:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোটালীপাড়ায় নতুন করে এক নারী স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত, ১৩ টি বাড়ি লকডাউন

প্রমথ রঞ্জন সরকার, কোটালীপাড়া : [২] গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নতুন করে এক নারী স্বাস্থ্য কর্মী করোনায় আক্রান্ত হয়েছে।আক্রান্ত নারী স্বাস্থ্য কর্মীর আশপাশের ১৩ টি বাড়ী লকডাউন করা হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা ৬ জন। গতকাল শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে এ তথ্য পাওয়া গেছে।

[৩] উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুশান্ত বৈদ্য বলেন, এ উপজেলায় ২৭৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে তাদের মধ্যে ৬ জনের পজিটিভ এসেছে। এ ৬ জনের মধ্যে দুই জন সুস্থ্য হয়েছেন। বর্তমানে তিন জন নিজ বাড়িতে আইলোসনে আছেন।  এই তিন জন একই পরিবারের সদস্য, এদের মধ্যে একজন চিকিৎসক।

[৪] অপরদিকে সর্বশেষ যিনি আক্রান্ত হয়েছেন তিনি একজন নারী স্বাস্থ্যকর্মী। তার বাড়ি উপজেলার হাজরা বাড়ি গ্রামে। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত আছেন।

[৫] গত বৃহস্পতিবার এই নারী স্বাস্থ্যকর্মী ঢাকা থেকে তার নিজ বাড়িতে আসেন। তারপর তিনি শারিরিক ভাবে অসুস্থবোধ করে, আমরা খবর পেয়ে গত শুক্রবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠাই। আজ শনিবার তার রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে এই নারী স্বাস্থ্যকর্মীকে শেখ লুৎফর রহমান আর্দশ সরকারী কলেজ অস্থায়ী আইলোসন সেন্টারে রাখা হয়েছে এবং আক্রান্ত নারী স্বাস্থ্যকর্মীর বাড়ির আশপাশের ১৩ টি বাড়ি লকডাউন করা হয়েছে। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়