শিরোনাম
◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন?

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ০৭:১১ সকাল
আপডেট : ১৭ মে, ২০২০, ০৭:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিএমপির প্রথম পুলিশ সদস্য নঈমুল হকের মৃত্যুতে কমিশনার মাহবুবুর রহমানের গভীর শোক প্রকাশ

রাজু চৌধুরী : [২] করোনা উপসর্গ নিয়ে শুক্রবার ১৫ মে মৃত্যুবরণকারী কনস্টেবল মো: নঈমুল হকের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ছিল মর্মে তাঁর নমুনা পরীক্ষায় জানা যায়।

[৩] মৃত্যুর পর তাঁর নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছিল। শনিবার বিকালে প্রাপ্ত রিপোর্টে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বলে জানা গেছে।

[৪] তাঁর মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম গভীর দুঃখ ও শোক প্রকাশ করে বলেন " করোনা ভাইরাস প্রতিরোধের সম্মুখ যোদ্ধা কনস্টেবল নঈমুল হকের মহান আত্মত্যাগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহ বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য আরো শক্তিশালী হয়ে সামনে এগিয়ে যাবে। শুক্রবার রাত ৯ঃ৩০ ঘটিকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দামপাড়া পুলিশ লাইন্সে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম সহ সিএমপি'র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উক্ত জানাজায় অংশগ্রহণ করেন এবং তাঁর মরদেহের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। জানাজা শেষে তাঁর দাফনের জন্য গ্রামের বাড়িতে মৃতদেহ প্রেরণ করা হয়। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার থানায়। কনস্টেবল নঈমুল হকসহ বাংলাদেশ পুলিশের মোট ৮জন বীরযোদ্ধা করোনাভাইরাস যুদ্ধে জীবন উৎসর্গ করলেন। তাদের সকলের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সিএমপি পরিবার গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।

  • সর্বশেষ