শিরোনাম
◈ কোটি টাকার করের ফাঁদে আবাসন খাতের গ্রাহক! ◈ ৭০০ বছরের ইতিহাসে প্রথম: মাজারের ডেগ খুলে প্রকাশ্যে টাকা গণনা, দানবাক্স খুলে মিলল ১৭ লাখ টাকার বেশি ◈ আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশ! ◈ ব্যাংক অনিয়মে কঠোর শাস্তির বার্তা গভর্নরের ◈ চাকরির প্রলোভনে ঠেলা হচ্ছে বিদেশের অজানা বন্দিদশায় ◈ ১১ বছর পর নতুন পে-স্কেল, বর্ধিত বেতন কবে হাতে পাবেন চাকরিজীবীরা ◈ জাহাজ পুনর্ব্যবহার শিল্পে বিশ্বমঞ্চে শীর্ষে বাংলাদেশ, বছরে আয় ২.১ বিলিয়ন ডলার ◈ স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয়: সংসদে জিএম সিরাজ ◈ বাংলাদেশের ভেতরে স্থলমাইন পুঁতছে কারা? সীমান্তবাসীর আতঙ্ক বাড়ছে ◈ মমতাকে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ০৩:০২ রাত
আপডেট : ১৭ মে, ২০২০, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের পাশে ডিএমপির বিশেষ টিম

ইসমাঈল হুসাইন ইমু : [২] শনিবার পরিদর্শন দল রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, হোটেল আরামবাগ, রাজারবাগ স্কুল এন্ড কলেজ, বিজয়নগর হোটেল, ডিটেকটিভ ট্রেনিং স্কুল, ডিএমপির ট্রাফিক ব্যারাকে স্থাপিত অস্থায়ী চিকিৎসা কেন্দ্র ও রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের চিকিৎসাধীন করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের দেখতে যান।

[৩] এসময় ডিএমপির ওফেলফেয়ার এন্ড ফোর্স ডিভিশনের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, ডিএমপি সদরদপ্তরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আর এম ফয়েজুর রহমান, ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স ডিভিশনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবু আশরাফ সিদ্দিকীসহ ডিএমপি সদরদপ্তরের সহকারী পুলিশ কমিশনার (প্রশাসন) আশিক হাসান ও সহকারী পুলিশ কমিশনার (ফোর্স) কে. এন. রায় নিয়তি যুগ্ম কমিশনারের সঙ্গে পরিদর্শন করেন।

[৪] পরিদর্শন টিমের প্রধান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার শাহ মিজান শাফিউর রহমান বলেন, অত্যন্ত আন্তরিক ভাবে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা ও অন্যান্য সেবা প্রদান করা হচ্ছে। আক্রান্তরা বড় কোন অসুবিধা ছাড়াই সেরে উঠছেন। তাদের মধ্যে কিছু সদস্য ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন এবং তারা তাদের পরিবারের কাছে ফিরে যাওয়ার অপেক্ষায় রয়েছেন।

[৫] পরিদর্শন দল আক্রান্তদের আইজিপি ড. বেনজীর আহমেদ কর্তৃক গৃহীত কল্যাণধর্মী ব্যবস্থাসমূহ সম্পর্কে অবগত করেন এবং ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের শুভেচ্ছা বার্তা পৌছে দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়