শিরোনাম
◈ কোনো একক দেশ বা সরকারের পক্ষে মানব পাচার সম্পূর্ণ দমন সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ তনু হত্যা মামলা: সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত ◈ এখন দেশ পুনর্গঠন ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার সময়: প্রধানমন্ত্রী ◈ তারেক রহমানকে কী হিসেবে আমন্ত্রণ জানিয়েছে, জানাল ভারত ◈ ‘জুলাই গণঅভ্যূত্থান দিবস ২০২৬’ পালনে দেশব্যাপী কর্মসূচি ◈ সৌদিতে আকামা নবায়নে নতুন সুযোগ পেলেন বাংলাদেশি প্রবাসীরা ◈ শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের আহ্বান ◈ শহীদের আত্মত্যাগে গড়া জাতীয় ঐক্য রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী ◈ ত্বক ফর্সাকারী ৮ ক্রিমে বিষাক্ত মার্কারি, ব্যবহার না করার আহ্বান ◈ সিঙ্গাপুরে চালু হলো প্রবাসীদের জন্য এনআইডি ও ভোটার নিবন্ধন সেবা চালু

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ১২:২৩ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২০, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে খাদ্যদ্রব্যে ফরমালিন মেশানোর দায়ে ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুর প্রতিনিধি: [২] ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের চরঅযোধ্যা হাজিডাঙ্গী গ্রামে লালমিতে ফরমালিন মেশানোর দায়ে শেখ মোশারফ (৪২) নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

[৩] শনিবার (১৬ মে) দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইমদাদুল হক তালুকদার চরভদ্রাসন থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন।

[৪] আদালত সূত্রে জানা যায়, শনিবার দুপুরে চরঅযোধ্যা গ্রামে শেখ মোশারফ খাদ্য দ্রব্যে লালমিতে বিষাক্ত ফরমালিন মিশিয়ে আসছিলেন।

[৫] খবর পেয়ে, ভ্রাম্যমাণ আদালত খাদ্য দ্রব্যে বিষাক্ত ফরমালিন মেশানোর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারায় মোশারফকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়