শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ০৯:১৮ সকাল
আপডেট : ১৬ মে, ২০২০, ০৯:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফায়ার সার্ভিসে নতুন ৮ জনসহ ২৪ জনের করোনা শনাক্ত, সুস্থ হয়েছেন একজন

সুজন কৈরী : [২] বাকি ২৩ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের মধ্যে ৮ জন সদরঘাট, ২ জন পোস্তগোলা ফায়ার স্টেশন, ৩ জন অধিদপ্তরের অফিস শাখার, ৭ জন সদর দপ্তর সিদ্দিক বাজার ফায়ার স্টেশন এবং ৪ জন ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মী। তাদের মধ্যে ১৫ জনকে পূর্বাচল মাল্টি পারপাস ফায়ার সার্ভিস সেন্টারের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এবং ৮ জনকে সদরঘাট ফায়ার স্টেশনে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

[৩] ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অগ্নি দুর্ঘটনা নির্বাপণ ও উদ্ধারকাজে অংশ নিয়ে তারা করোনাভাইরাস পজেটিভ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। শনাক্তদের সবাই এখনো ভালো আছেন। তাদের মধ্যে একজন কর্মকর্তার দুইবার নমুনা পরীক্ষায় নেগেটিভ হওয়ায় তাকে সুস্থ ঘোষণা করা হয়েছে। ওই কর্মকর্তাই প্রথম করোনা শনাক্ত হয়েছিলেন। এছাড়া অন্যদের ওপরও নিবিড়ভাবে নজরদারি করা হচ্ছে। স্বাস্থ্যের উন্নতি না হলে প্রয়োজনে তাদের আইসোলেশনে রাখা হবে বা হাসপাতালে ভর্তি ব্যবস্থা করা হবে।

  • সর্বশেষ