শিরোনাম
◈ ইরানকে চাপে ফেলতে গিয়ে শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসনই নতি স্বীকার করতে পারে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত ◈ মার্কিন অবরোধের চাপেও সচল ইরানের তেলবন্দর, খারগ দ্বীপে ফের তেল উত্তোলন ◈ কুমিল্লায় চাষ হচ্ছে ‘বিশ্বের সবচেয়ে দামি’ মরিচ, কেজি ২৮ লাখ টাকা! ◈ ৬০ কেজি লোহার দামে মিলতে পারে জীবনরক্ষাকারী মাস্ক, তবু ঝরছে জাহাজভাঙা শ্রমিকের প্রাণ ◈ বিশ্বকাপ শেষে চারটি বিশ্বরেকর্ড গড়ে গিনেস বুকে আ‌র্লিং হালান্ড ◈ চিকিৎসার জন্য বিদেশ নয়, দেশেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা: প্রধানমন্ত্রী ◈ আগাছা মারতে প্যারাকোয়াট, মরছে মানুষ: ৭০ দেশে নিষিদ্ধ, বাংলাদেশে চলছে কীভাবে ◈ এটাই আসল টেস্ট ক্রিকেট, বাংলাদেশি ক্রিকেটারদের প্রশংসায় অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ◈ বাংলাদেশি বংশোদ্ভূত সিলেটের মেয়ে মারওয়া খায়ের, লন্ডনের ট্রেনের কণ্ঠস্বর থেকে প্রশিক্ষক! ◈ কাতার, মরক্কো ও মিশরসহ আরবের ছয় দেশ ইনফান্তিনোর পাশে, ফিফা সভাপতির প্রতি সমর্থন ক্রমশ বাড়ছে 

প্রকাশিত : ১৫ মে, ২০২০, ০৪:৫৯ সকাল
আপডেট : ১৫ মে, ২০২০, ০৪:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজ ভ্যাট অফিস বন্ধ রাখলেই আইনানুগ ব্যবস্থার কথা জানিয়েছে এনবিআর

মো. আখতারুজ্জামান : [২] ভ্যাট রিটার্ন দাখিলের সুবিধার্থে আজ শুক্রবার ২৫২ ভ্যাট সার্কেল অফিস খোলা রাখার নিদেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। বৃহস্পতিবার রাতে এনবিআর এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করে।

[৩] আদেশে বলা হয়, কোনো কোনো করদাতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন যে তারা কোনো কোনো ভ্যাট অফিস গিয়ে অফিস খোলা পাননি। অভিযোগ সত্য হলে তা গুরুতর। তবে আমার দৃঢ় বিশ্বাস এমনটি হয়নি।

[৪] অফিস বন্ধ থাকার কারণে একটি লোকও যদি দাখিলপত্র না দিয়ে ফিরে যায় বা অন্য কোনো হয়রানির শিকার হয়ে অভিযোগ করে তা খতিয়ে দেখা হবে। অভিযোগ সত্য প্রমাণিত হয় তাহলে কর্তৃপক্ষ দায়ী কর্মকর্তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে।

[৫] এতে আরও বলা হয়, কমিশনারেটের সকল অফিস খোলা রাখা এবং অফিসে সার্বক্ষণিক অফিসার থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে। বিষয়টি নিশ্চিত করার জন্য কমিশনার, এডিসি ও জেসিকে কমিশনারেটের অধস্তন অফিস নিয়মিত পরিদর্শন করতে বলা হলো, বিশেষত ১৫ মে। এ পরিদর্শন শেষে রিপোর্ট করতেও বলা হয়েছে।

[৬] নতুন মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন অনুযায়ী, প্রতিমাসের ১৫ তারিখের মধ্যে রিটার্ন জমা না দিলে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে। করদাতাদের জরিমানা এড়াতে ও আইনি বাধ্যবাধকতা থাকায় শুক্রবার ছুটির দিনেও ভ্যাট অফিস খোলা রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়