শিরোনাম
◈ আফগা‌নিস্তা‌নের ক্রিকেটার বিরল রোগে আক্রান্ত হয়ে ‌দি‌ল্লির হাসপাতা‌লে ভর্তি, মৃত্যুর সঙ্গে লড়াই কর‌ছেন  ◈ অব‌হেলায় ২৪ কার্টন পড়ে আছে মানবাধিকার কমিশনে, ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ ◈ পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ ডোপিংয়ে ‘ক্যাটেগরি এ’-তে ভারত, ভাবমূর্তিতে ধাক্কা, বাড়লো আন্তর্জাতিক নজরদারি ◈ সাতসকালে ভূমিকম্প : রাজধানীসহ দেশজুড়ে কম্পন অনুভূত ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় বছরে গ্রাহকের অতিরিক্ত ব্যয় প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা ◈ আকাশসীমা নিয়ন্ত্রণে আধুনিক যুগে বাংলাদেশ ◈ ইরান যুদ্ধের প্রভাব, রেমিট্যান্স হ্রাসে চাপে পড়তে পারে বাংলাদেশের অর্থনীতি : দ্য ইকোনমিস্ট ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ইরানি জাহাজ ◈ নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৫ মে, ২০২০, ০৪:১৬ সকাল
আপডেট : ১৫ মে, ২০২০, ০৪:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একটি গাছে ১২টি মৌচাক দেখতে লকডাউনেও জনতার ভিড়!

মুসবা তিন্নি : [২] জয়পুরহাটের পাঁচবিবির একটি গাছে মৌমাছিরা বাসা বেঁধেছে। সেই মৌচাক দেখতেই লকডাউনের মধ্যে ভিড় করছে উৎসুক জনতা। কারণ ওই গাছে একটি নয় ১২টি বড় মৌচাক রয়েছে! একসঙ্গে এতোগুলো মৌচাক তাই দেখার জন্য মানুষের উৎসাহের শেষ নেই।

[৩] মহিপুর ৫০ শয্যার হাসপাতালের অভ্যন্তরের ওই গাছটি এলাকায় মৌগাছ হিসেবে পরিচিত। হাসপাতালের নারী ও শিশুদের ওয়ার্ড এবং প্রসূতি নারীদের ডেলিভারি কক্ষের সঙ্গেই বিরাট আকারের একটি মৌগাছ। সেই গাছে বছরের পর বছর ধরে মৌমাছিরা বাসা বেঁধে বাস করছে।

[৪] জানা গেছে, চিকিৎসক, নার্স, অফিস স্টাফ, রোগী ও তাদের আত্মীয়স্বজনরা প্রতিদিন আসা-যাওয়া করলেও কেউই ওই মৌমাছি দ্বারা ক্ষতিগ্রস্ত হননি।

[৫] হাসপাতালের একাধিক রোগী ও নার্স বলেন, মৌচাকগুলো রোগীদের কক্ষের জানালা থেকে ৩-৪ হাত দূরেই। দিনের বেলায় বাহিরের বাতাসের জন্য অনেক সময় জানালা খোলা থাকলেও কখনো মৌমাছিগুলো রুমের ভিতর আসে না। তবে সন্ধ্যার সময় আলো জ্বালালে কিছু মৌমাছি আসে। এরপরও কাউকেই কামড় দেয়নি।

[৬] হাসপাতালের অফিস সহকারী আবদুল বারিক বলেন, এখন পর্যন্ত হাসপাতালের পাশে এই গাছে চাক বেঁধে এতোগুলো মৌমাছি থাকলেও এদের দ্বারা কেউ আক্রান্ত হয়নি। কৃষকের ক্ষেতে যখন মৌসুমি ফসল সরিষার ফুল ফোটে তখন মৌমাছির বসবাস একটু কমে যায়।

[৭] হাসপাতালের প্রধান কর্মকর্তা ডা. শহীদ হোসেন বলেন, চিকিৎসক, নার্স, অফিস স্টাফ ও রোগীর বিপদ ঘটতে পারে, এ কারণে এসব মৌচাক থেকে মধুসংগ্রহ করা হয় না। সূত্র : ফেসবুক, যুগান্তর, প্রিয় ডটকম, বাংলাদেশ জার্নাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়