শিরোনাম
◈ পাসপোর্টে ফের যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’, বদল আসছে জলছাপেও ◈ বিশ্বকা‌পে মিশরের প্রাথমিক দল ঘোষণা, অ‌ধিনায়ক মোহাম্মদ সালাহ ◈ ঢাকার নিম্ন ও মধ্যবিত্তরা কম খর‌চে শিক্ষার খোঁজে মাদরাসায় ঝুঁকছে ◈ রামিসা হত্যা: ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ আইনমন্ত্রীর ◈ বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ইতিহাসের সর্বনিম্নে, বিনিয়োগে আস্থাহীনতায় উদ্বেগ বাড়ছে! ◈ নিষিদ্ধ আ.লীগের নতুন কৌশল, ফিরতে চায় স্থানীয় নির্বাচনে ◈ বাংলা‌দেশ- ভারত সীমান্তে উত্তেজনা বাড়ছে? ◈ বি‌শ্বের সেরা টেস্ট দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত বাংলাদেশ: ওয়াসিম আকরাম ◈ বাংলাদেশের চাইতে পাকিস্তান বাজে দল, দাবি দেশটির সাবেক ক্রিকেটার কামরান আকম‌লের ◈ ইবোলা টিকা বাজারে আসতে আরও ৯ মাস লাগতে পারে: ডব্লিউএইচও

প্রকাশিত : ১৪ মে, ২০২০, ০৮:৩৯ সকাল
আপডেট : ১৪ মে, ২০২০, ০৮:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি: [২] জেলায় ১৭০ পিস ইয়াবাসহ মো. হেলাল মিয়া (৪২) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৪ মে) সকালে কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা এলাকায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।

[৩] অপারেশনাল টিমটির নেতৃত্ব দেন র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন।

[৪] আটক হওয়া ইয়াবা ব্যবসায়ী মো. হেলাল মিয়া কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা এলাকার মৃত রেনু মিয়ার ছেলে।

[৫] র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন জানান, বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা এলাকায় তারা অভিযান পরিচালনা করেন।

[৬] অভিযানে ইয়াবা ব্যবসায়ী মো. হেলাল মিয়াকে আটক করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইয়াবা ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় ইয়াবাসহ আটক হওয়া মো. হেলাল মিয়ার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়