শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ১৪ মে, ২০২০, ০৪:৩৫ সকাল
আপডেট : ১৪ মে, ২০২০, ০৪:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে চালু হলো বাংলাদেশ সেনা বাহিনীর ‘১ মিনিটের বাজার’ বিনামূল্যে দেওয়া হচ্ছে সবজি

রাজু চৌধুরী : [২] বুধবার (১৩ মে) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরের ওয়াসা মোড়ের জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে বসে প্রথম দিনের ‘১ মিনিটের বাজার’। তালিকায় থাকা আশপাশের এক হাজার দরিদ্র পরিবার এই বাজারে এসে বিনামূল্যে তাদের পছন্দের সবজি বাসায় নিয়ে যান। প্রতিদিন তালিকাভুক্ত এক হাজার পরিবার মাত্র ১ মিনিট অবস্থান করে বিনামূল্যে সবজিসহ নিত্যপণ্য নিতে পারবেন সেনাবাহিনীর ‘১ মিনিটের বাজার’ থেকে।

[৩] সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনসট্রাকশন বিগ্রেডের উদ্যোগে পরিচালিত এ বাজারের জন্য সাতকানিয়া, লোহাগাড়া, সীতাকুণ্ড, রাউজানসহ বিভিন্ন উপজেলার প্রান্তিক কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে প্রথমে সবজি কেনা হচ্ছে। পরে এলাকাভিত্তিক দরিদ্র দিনমজুর পরিবারের তালিকা করে ‘১ মিনিটের বাজার’ এর মাধ্যমে এসব সবজি বিতরণ করা হচ্ছে।

[৪] যে এলাকায় যাদের তালিকা করা হয়, তাদের পাশের কোনো এক সুবিধামতো জায়গায় এ ফ্রি সবজি বাজার বসানো হচ্ছে। সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজহার সিদ্দিকী বলেন, আগামী একমাস এলাকাভিত্তিক প্রতিদিন এক হাজার পরিবারকে সেনাবাহিনীর পক্ষ থেকে ফ্রি সবজি দেওয়া হবে। এই ফ্রি সবজি বাজার চট্টগ্রামের প্রতিটি এলাকায় যাবে। তালিকায় যাদের নাম লেখা হয়, তাদের একটি টোকেন দেওয়া হবে। বাজারে ঢোকার সময় তারা সেই টোকেন দেখিয়ে পছন্দের সবজি ফ্রি নিয়ে যেতে পারেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ