শিরোনাম
◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড ◈ বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ!

প্রকাশিত : ১৩ মে, ২০২০, ০৮:১৯ সকাল
আপডেট : ১৩ মে, ২০২০, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্ম পালনের অধিকার প্রতিষ্ঠা করাও রাজনীতিকের কাজ

সৈয়দ ফায়েজ আহমেদ : বাংলাদেশে বাম রাজনীতি করা নেতাকর্মীদের একটা বড় সমস্যা ধর্মীয় রাজনীতি এবং এই রাজনীতির প্রধানতম ভিকটিম তথা ধর্মপ্রাণ মুসলমানদের পার্থক্য করতে না পারা। রাজনীতির মূল আলাপ হচ্ছে জনতার অধিকার প্রতিষ্ঠা। জনতা যাতে ভাত-কাপড় পায় সেটার ব্যাপারে শাসকদের বাধ্য করা আর শাসক ব্যর্থ হলে নিজেরাই ক্ষমতা কেড়ে নিয়ে সেটা নিশ্চিত করা। কথা হচ্ছে কেবল ভাত-কাপড়ের বাইরে মানুষের স্পিরিচুয়াল নিড আছে। ধর্ম তার সেই নিড মেটায়। শিক্ষা তার সেই নিড মেটায়। ফলে ধর্ম পালনের অধিকার প্রতিষ্ঠা করাও রাজনীতিকের কাজ।

 

কিন্তু ভাত-কাপড় আর ইনসাফের সংগ্রাম না করে কেবল ধর্ম পালনের অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টাটা সন্দেহজনক। আর এর মাধ্যমে জনতার মধ্যে বিভেদ করা রীতিমতো অপরাধ। এর পুরো ফায়দা পায় অত্যাচারী শাসক। আব্রাহামিক ধর্মগুলোতে পরকালের বিশ্বাস খুব জরুরি। কিন্তু যুগে যুগে ধর্মকে পুঁজি করে রাজনীতি করা অনেক ব্যক্তি আর গোষ্ঠী এই বিশ্বাসকে ব্যবহার করে ইহকালের বেইনসাফীকে উপেক্ষা করেছে। অনেকের বেলায় প্রমাণিত হয়েছে, এই রাজনীতি আসলে মানুষের ভাত-কাপড় আর ইনসাফ কায়েমের বিরুদ্ধ শক্তি।

 

ফলে এই কথা সুস্পষ্ট যে, যারা ভাত-কাপড়, ইনসাফ আর সাম্য বাদ দিয়ে কেবল ধর্মের ভিত্তিতে রাজনীতি করে তারা গণশত্রু। তারা ধর্মপ্রাণ গণমানুষের বিশ্বাসকে চতুরতার সঙ্গে ব্যবহার করে জনতার ক্ষতি করে। অন্যদিকে যারা ভাত-কাপড়-ইনসাফের রাজনীতির সঙ্গে মানুষের স্পিরিচুয়াল রাজনীতির অধিকারকে গুরুত্বপূর্ণভাবে না তাদের রাজনীতি অসম্পূর্ণ, ত্রুটিযুক্ত। জনতা যে শঠ ধর্মীয় রাজনীতির শিকার হয় তার জন্য এই অসম্পূর্ণ বোধের অনেকটাই দায় আছে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়