শিরোনাম
◈ কোনো একক দেশ বা সরকারের পক্ষে মানব পাচার সম্পূর্ণ দমন সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ তনু হত্যা মামলা: সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত ◈ এখন দেশ পুনর্গঠন ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার সময়: প্রধানমন্ত্রী ◈ তারেক রহমানকে কী হিসেবে আমন্ত্রণ জানিয়েছে, জানাল ভারত ◈ ‘জুলাই গণঅভ্যূত্থান দিবস ২০২৬’ পালনে দেশব্যাপী কর্মসূচি ◈ সৌদিতে আকামা নবায়নে নতুন সুযোগ পেলেন বাংলাদেশি প্রবাসীরা ◈ শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের আহ্বান ◈ শহীদের আত্মত্যাগে গড়া জাতীয় ঐক্য রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী ◈ ত্বক ফর্সাকারী ৮ ক্রিমে বিষাক্ত মার্কারি, ব্যবহার না করার আহ্বান ◈ সিঙ্গাপুরে চালু হলো প্রবাসীদের জন্য এনআইডি ও ভোটার নিবন্ধন সেবা চালু

প্রকাশিত : ১৩ মে, ২০২০, ০৩:৪৯ রাত
আপডেট : ১৩ মে, ২০২০, ০৩:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় সর্বাধিক ক্ষতিগ্রস্থ অধিকাংশ দেশের তুলনায় বাংলাদেশে ৬০তম দিনে আক্রান্তের সংখ্যা বেশি

আসিফুজ্জামান পৃথিল: [২] মৃত্যুসংখ্যা তুলনামূলক কম

[৩] তুলনামূলক সুস্থ্যতার সংখ্যা অনেক কম

[৪] তবে প্রতি মিলিয়নে আক্রান্ত সর্বনিম্ন

[৫] প্রথম শনাক্তের ৬০তম দিনে গত ৬ মে শনাক্ত হন ৭৯০ জন আর মারা যান তিনজন। সেদিন পর্যন্ত এটাই ছিল দেশে একদিনে সর্বোচ্চ শনাক্ত হওয়া রোগী সংখ্যা। সেদিন পর্যন্ত মোট রোগী শনাক্ত হন ১১ হাজার ৭২৯ জন, মারা যান ১৮৬ জন।

[৬] সর্বোচ্চ আক্রান্ত দেশগুলোর মধ্যে ৬০তম দিনে এসে একদিনে এতো রোগী শনাক্ত ৎুভড কোনও দেশেই হয়নি। ওই একইসময় বিবেচনা করলে যুক্তরাজ্য ও রাশিয়ার চেয়ে বেশি এবং প্রায় যুক্তরাষ্ট্রের কাছাকাছি পৌঁছে যায়। ওয়াল্ডোমিটারের তথ্যমতে, প্রথম ৬০ দিনে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১৩ হাজার ৮৯৮ জন, আর যুক্তরাজ্য এবং রাশিয়াতে ছিল যথাক্রমে আট হাজার ৭৭ ও এক হাজার ৮৩৬ জন।

[৭] যুক্তরাষ্ট্রে ৬০তম দিনে এসে করোনাক্রান্ত রোগী শনাক্ত হয় প্রায় ৫ হাজার জন।

[৮] করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার প্রথম ৬০ দিনের পর্যবেক্ষণে মৃত্যুর ঘটনা ছিল রাশিয়াতে সবচেয়ে কম। সেখানে মারা গিয়েছিলেন ৯ জন। একই সময়ে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সর্বনিম্ন মারা যান ২৩৯ জন। এরপর জার্মানিতে ২৬৭ জন। আর বাংলাদেশে একই সময়ে মারা গেছেন ১৮৬ জন। অর্থাৎ করোনা আক্রান্ত দেশগুলোর তালিকায় প্রথম ৩০টি দেশের মধ্যে বাংলাদেশেই প্রথম ৬০ দিনে মৃত্যু সর্বনিম্ন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়