শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ১২ মে, ২০২০, ০৭:৫৮ সকাল
আপডেট : ১২ মে, ২০২০, ০৭:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনেই আমেরিকায় পাড়ি জমালেন সানি লিওন

মুসফিরাহ হাবীব: [২] করোনাভাইরাস মহামারীতে লকডাউন চলার মাঝে এই বলিউড অভিনেত্রী কীভাবে আমেরিকায় গেলেন তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সপরিবারে লস অ্যাঞ্জেলেসে গেছেন সানি লিওন। ‘মাদার্স ডে’ উপলক্ষে সেখানে তিন সন্তান নিয়ে ছবিও তুলেছেন।

[৩] সোশ্যাল মিডিয়ায় ছবিটি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, “মা হওয়ার পর নিজের নিরাপত্তার চেয়েও বেশি জরুরি সন্তানের মঙ্গল। তাই আমি আর ড্যানিয়েল লস অ্যাঞ্জেলেসের বাড়িতে যাওয়াই ঠিক মনে করলাম, যেখানে সন্তানরা অদৃশ্য শক্রু করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকবে। কারণ, এ মুহূর্তে মহারাষ্ট্রের যা অবস্থা তার চেয়ে ওখানে আমরা অনেক বেশি সুস্থ থাকতে পারব।”

[৪] দু’দিন আগেই যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন তারা। সানি আর তার স্বামী ড্যানিয়েল দুজনেই সেখানকার নাগরিক। ড্যানিয়েল সেখান থেকে সেলফি পোস্ট করে লিখেছেন, ‘‘কোয়রান্টিন পার্ট টু।’’ ভারত থেকে আমেরিকা যেতে কেএলএ রয়্যাল ডাচ এয়ারলাইন্স না কি এয়ার ইন্ডিয়া... কার সাহায্য নিলেন? এ প্রশ্নের জবাবে ড্যানিয়েল বলেছেন, ‘‘কেএলএম গভর্নমেন্ট ফ্লাইট।’’

  • সর্বশেষ
  • জনপ্রিয়