শিরোনাম
◈ বাংলাদেশ পুলিশে বড় নিয়োগ, আবেদন যেভাবে ◈ ‘মেড ইন বাংলাদেশ’ পোস্টাল ভোটিং প্রযুক্তি নিতে চায় নেপাল-শ্রীলঙ্কা ◈ ধর্ষণ ও নারী নির্যাতনের তদন্তে গুরুত্বপূর্ণ ডিএনএ অধিদপ্তরে জনবলসংকট, ৬৪ পদের ৫৯টিই শূন্য ◈ মাইক্রোসফট-অ্যাডোবিসহ মার্কিন ও ভারতীয় ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ শাহজালাল বিমানবন্দর ঘিরে সক্রিয় ডাকাত চক্রের দৌরাত্ম্য, ভাড়াটে ডাকাত ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে মাফিয়ারা! ◈ সন্দেহের বশে কাউকে বাংলাদেশি বলে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্টের বিচারক ◈ ডি‌সেম্ব‌রে হাসিনার প্রত্যাবর্তন: আ.লীগকে রুখতে তৃণমূল নেতা‌দের রাজপ‌থে থাকার নি‌র্দেশ বিএনপির  ◈ প্রতিরক্ষা শিল্পে নতুন সম্ভাবনা, দেশে ফ্রিগেটসহ যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ ◈ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাণিজ্য বাধা দূর করতে বাংলাদেশ-ভারত বৈঠক ◈ ৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কার শক্তি বাড়ল, কার কমল? : আলজাজিরার বিশ্লেষণ

প্রকাশিত : ১২ মে, ২০২০, ০৪:২৬ সকাল
আপডেট : ১২ মে, ২০২০, ০৪:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তামিমের সঙ্গে ফেসবুক লাইভ আড্ডায় হাবিবুল বাশার সুমন, এখন আর শুনতে ভালো লাগে না

নিজস্ব প্রতিবেদক : [২] দেশের টেস্ট ইতিহাসে অন্যতম সফল ব্যাটসম্যান হাবিবুল বাশার সুমন। সাবেক এই অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন এক যুগ। এই সময়ে দেশের ক্রিকেট অনেক পথই পাড়ি দিয়েছে। তবে টেস্ট পরিসংখ্যানে এখনও দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার চতুর্থ স্থানে হাবিবুল। একটা সময় যার নাম হয়ে গিয়েছিল ‘মিস্টার ফিফটি’। তবে এই ‘মিস্টার ফিফটি’ উপাধি এখন আর ভালো লাগে না হাবিবুলের কাছে।

[৩] দেশের অভিষেক টেস্টে খেলারই কথা ছিল না তার। অনেক সমালোচনার পর দলে সুযোগ পান। মাঠে নেমেই ভারতের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচটির প্রথম ইনিংসে খেলে ফেলেন ৭১ রানের ইনিংস। এরপর থেকে টেস্টে বাংলাদেশের মাঠে নামা মানেই হাবিবুলের ফিফটি। এ যেন ছিল পরিচিত দৃশ্য।

[৪] ৫০ টেস্টের ক্যারিয়ারে হাবিবুল ফিফটি করেছেন ২৪টি। কিন্তু ফিফটিগুলোকে সেঞ্চুরিতে রূপ দিতে না পারার আক্ষেপে পুড়েছেন অনেক বেশি। তাই টেস্টে তার নামের পাশে ৩টির বেশি সেঞ্চুরি নেই। সর্বোচ্চ ১১৩ রানের ইনিংস, ৩০.৮৭ গড়ে মোট রান- ৩০২৬।

[৫] খেলোয়াড়ি জীবন শেষ করে হাবিবুল এখন নির্বাচকের ভূমিকায়। দেশের টেস্ট ইতিহাসের অন্যতম সফল ব্যাটসম্যান, দেশের ইতিহাসের অন্যতম সফল অধিনায়কও। হাবিবুলের ক্যারিয়ারের তৃপ্তির জায়গা অনেক। তবে যে ‘মিস্টার ফিফটি’ উপাধি এক সময় আনন্দ দিত তাকে, সেটি এখন আর আনন্দ দেয় না। কারণ হাবিবুল অনুধাবন করেন, নামের পাশে সেঞ্চুরির সংখ্যা আরো বেশি হতে পারত।

[৬] মিস্টার ফিফটি তখন শুনতে ভালো লাগত, এখন ভালো লাগে না।- রবিবার তামিম ইকবালের সঙ্গে ফেসবুক লাইভ আড্ডায় এভাবেই বলেন হাবিবুল। এই আড্ডায় আরো যুক্ত ছিলেন দেশের ক্রিকেটের সাবেক দুই অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় ও খালেদ মাহমুদ সুজন।

[৭] হাবিবুল তার ভালো না লাগার কারণ ব্যাখ্যা করেন, ‘অবশ্যই ২৪ ফিফটির জায়গায় যদি ৫টা ফিফটি হতো, আর ৮-১০টা সেঞ্চুরি থাকত, তাহলে খুব ভালো লাগত। আসলে এটাই হওয়া উচিত ছিল। এখন তাই আফসোসও হয় বলে জানান হাবিবুল, ‘প্রথম ফিফটি করাটা কঠিন। সেটা আরামে করে ফেলতাম, পরেরটা করতে পারতাম না। তখন তো আসলে ফিফটি করলেই মনে হতো অনেক কিছু করে ফেলেছি। ফিটনেসও একটা ব্যাপার ছিল। তবে এখন অনেক আফসোস করি।

  • সর্বশেষ