শিরোনাম
◈ মদিনায় ইউরেনিয়ামের বিশাল ভাণ্ডার, জোরালো হচ্ছে সৌদির পারমাণবিক পরিকল্পনা ◈ ‘ওয়ান কার্ড’ হতে পারে প্রযুক্তিনির্ভর জনসেবার একক সমাধান ◈ নতুন সরকারের দায়িত্ব নেওয়ার ২১০ দিন পর প্রথম সচিব সভা, থাকছে যেসব বিষয় ◈ প্রেম-রোমান্সের আড়ালে ভয়ংকর ফাঁদ, টার্গেট বিত্তশালীরা ◈ জাতিসংঘের নতুন বিশ্ব মানচিত্রে কেন আপত্তি ভারত-জাপান-ইউক্রেনের ◈ তিন মাসে ব্যাংকে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ◈ কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স এলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা ◈ ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬ ◈ ‘বিদেশে এক টাকাও খুঁজে পেলে রাজনীতি ছেড়ে দেবো’: আসিফ মাহমুদ

প্রকাশিত : ১২ মে, ২০২০, ০১:০৯ রাত
আপডেট : ১২ মে, ২০২০, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্যাংকের তারল্য বৃদ্ধির জন্য মালিকদের মুনাফা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক

বিশ্বজিৎ দত্ত : [২] ব্যাংকগুলোকে ভবিষ্যতের কর ও খরচ বাবদ টাকা সংরক্ষিত রাখার সামর্থের ভিত্তিতে ৪টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সেই সামর্থ অনুযায়ি ব্যাংকগুরো শেয়ারহোল্ডারদের নির্ধারিত মুনাফা প্রদান করবেন। যেসব ব্যাংক এই আদেশের আগেই ডিভিডেন্ট ঘোষণা করেছিল। তাদের আগের ঘোষণা বাতিল করে নতুন ঘোষণা দিতে হবে।

[৩] যেসব ব্যাংক ১২ দশমিক ৫ শতাংশ মুলধন সংরক্ষণ করতে সক্ষম হয়েছে তারা নগদ ১৫ শতাংশ সহ মোট ৩০ লভাংশ ঘোষণা করতে পারবেন।

[৪] যে ব্যাংকগুলো১১ দশমিক ৫ শতাংশ সংরক্ষণ করতে পারবে তারাসাড়ে ৭ শতাংশ নগদসহ ১৫ লভাংশ দিতে পারবে।

[৫] যারা ১১ দশমিক ২৫ শতাংশের কম সংরক্ষণ করতে পেরেছে তারা নগদ ১০ শতাংশ ও ৫ লভাংশ প্রদান করতে পারবেন।

[৬] যারা কর ও ভবিষ্যৎ খরচসহ ১১ দশমিক ২৫ শতাংশ অর্থ সংরক্ষণ করতে পারছেন তারা ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ ডিভিডেন্ট ঘোষণা করতে পারবেন।

[৭] ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর বলেছেন, ভারতে ব্যাংকের সকল ডিভিডেন্ট প্রদান স্থগিত করেছে। এখানে ডিভিডেন্ট প্রদান কমিয়েছে। মন্দের ভাল। ডিভিডেন্ট বেশি দিলে মালিকরা বা বিদেশিরা টাকা নিয়ে চলে যায়। ব্যাংকে থাকলে ব্যাংক তা বিনিয়োগ করে পরের বছর আরাে বেশি লাভ দিতে পারবে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ