শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১১ মে, ২০২০, ০৯:৪৯ সকাল
আপডেট : ১১ মে, ২০২০, ০৯:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ছোট মেয়েকে প্রকাশ্যে এনে ইউটিউবে যাত্রা শুরু করলেন সাকিব (ভিডিও)

আক্তারুজ্জামান : [২] অবশেষে ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব চ্যানেল প্রকাশ করলেন সাকিব আল হাসান। সেই সঙ্গে নিজের সদ্যজাত দ্বিতীয় কন্যা ইরাম হাসানকেও প্রকাশ্যে আনলেন বিশ্ব সেরা এ অলরাউন্ডার।

[৩] গত ২৪ এপ্রিল সাকিব ও শিশির দম্পতির ঘর আলো করে আসে দ্বিতীয় কন্যা সন্তান। সাকিব তার নাম রেখেছেন ইরাম হাসান। প্রথম রমজানের দিন যুক্তরাষ্ট্রের ম্যাডিসন শহরে জন্ম নেয় ইরাম।

[৪] সাকিবের বড় মেয়ে পাঁচ বছর বয়সী আলাইনা হাসানের জন্মও যুক্তরাষ্ট্রে। পরিবারের সঙ্গে তিনি সাকিব এখন আছেন যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের ম্যাডিসন শহরে।

[৫] গত কয়েকদিন ধরেই সাকিব জানাচ্ছিলেন তিনি ইউটিউব চ্যানেল আনছেন। এবার সেটাও করে ফেললেন। দ্বিতীয় কন্যাকে সবার সামনে আনলেন নিজের ইউটিউব চ্যানেল দিয়েই। নিজের দ্বিতীয় মেয়েকে হয়তো সৌভাগ্যের আরেক প্রতীক হিসেবে নিয়ে ‘সাকিব আল হাসান’ চ্যানেলের যাত্রা শুরু করলেন।

[৬] ২০১২ সালের ১২ ডিসেম্বর (১২-১২-১২) উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাকিব। আর ২০১৫ সালের ৮ নভেম্বর তাদের কোল আলো করে আসে প্রথম সন্তান আলায়না হাসান অব্রি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়