শিরোনাম
◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা ◈ সংঘাত ও জলবায়ু সংকটে বাড়ছে খাদ্য দুর্ভোগ, তালিকায় বাংলাদেশসহ ১০ দেশ ◈ এশিয়ান গেমস বাছাইয়ে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ◈ মিলছে না রাজস্বের হিসাব, তবু বাড়ছে বাজেট! ◈ এবার যে জাতীয় দিবসের তারিখ পরিবর্তন করেছে সরকার ◈ ‘ভারত কেবল যুক্তরাষ্ট্রে আসে সন্তান জন্ম দিতে’, ট্রাম্পের কটাক্ষের কড়া জবাব দিল রণধীর জয়সওয়াল ◈ রাজশাহীর শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার ◈ যে কৌশলে ছাত্রীদের যৌন নিপীড়ন করতেন লম্পট জাকির!

প্রকাশিত : ১১ মে, ২০২০, ০৯:২০ সকাল
আপডেট : ১১ মে, ২০২০, ০৯:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চলছে ঈদের বেচাকেনা

মাহমুদুল আলম : [২] সরকার মার্কেট, শপিংমল খোলার অনুমতি দেয়ার পর রাজধানী ঢাকাসহ সারা দেশে সীমিত পরিসরে খুলেছে দোকানপাট। যদিও বেশিরভাগ শপিংমল ও দোকানপাট বন্ধই আছে। আর যা খুলেছে তাতেও স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই চলছে ঈদের বেচাকেনা।

[৩] স্বাস্থ্যবিধি উপেক্ষিত হলেও যেসব এলাকায় দোকানপাট খুলেছে, সেসব এলাকায় কেনাকাটায় ভীড় লক্ষ্য করা গেছে।

[৪] তাছাড়া দোকানপাট খোলার পর বিভিন্ন মার্কেট ও রাস্তায় ব্যাপক ভিড় দেখা গেছে। শারীরিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান খোলার নির্দেশনা থাকলেও, বেশিরভাগই ক্ষেত্রেই তা উপেক্ষিত হচ্ছে।

[৫] সোমবার সকাল থেকে মেহেরপুর শহরের সব দোকান ও মার্কেট খুলে দেয়া হয়। এরপরই দোকানগুলোতে ক্রেতাদের ব্যাপক ভিড় দেখা যায়। এসব জায়গায় মানা হচ্ছে না কোন স্বাস্থ্যবিধি। হাট-বাজারেও শারীরিক দূরত্ব না মেনেই চলছে কেনাকাটা।

[৬] লালমনিরহাট ও নাটোরে প্রায় সব ধরনের দোকানপাট খুলেছে। সামাজিক দূরত্ব বজায় রেখে কেনা-বেচায় সরকারি নির্দেশনা থাকলেও অনেকেই তা মানছেন না। ফরিদপুরের বিপণিবিতানগুলোতে দেখা গেছে মানুষের স্রোত। কেউ মানছেন না কোনও স্বাস্থ্যবিধি।

[৭] এদিকে কোনও কোনও জেলার ব্যবসায়ীরা সচেতন হয়ে দোকান না খোলার সিদ্ধান্ত নিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়