শিরোনাম
◈ দেশে ১০০ কূপ খননের পরিকল্পনা, ৬ মাসে অনুমোদন মাত্র ৩টির: লক্ষ্যমাত্রা পূরণে বড় চ্যালেঞ্জ ◈ নেপালে বন্যার ৯ দিন পর জলবিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গ থেকে ২ শ্রমিক জীবিত উদ্ধার, আরও ৫০০ নিখোঁজ ◈ কোম্পানিতে চাকরির নামে ‘সার্ভিস ভিসায়’ রাশিয়া, ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে বাংলাদেশি তরুণদের! ◈ প্রতিবন্ধী নারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি ◈ ক্যান্সারের চিকিৎসা নিতে আসা রোগীর ৮০ শতাংশই স্বল্পশিক্ষিত ও স্বাক্ষরজ্ঞানহীন ◈ আইসিসির এক সিদ্ধান্তে ২৪৪ কোটি টাকা ক্ষতির মুখে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড! ◈ ‘শখের’ যুদ্ধই এখন ট্রাম্পের গলার কাঁটা, কী করবে যুক্তরাষ্ট্র? ◈ আটক ইমরান খানের স‌ঙ্গে মানবাধিকার লঙ্ঘন ক‌রে‌ছে পা‌কিস্তান সরকার: সৈয়দ আশরাফুল হক ◈ ‘সুপার সাইজড’ এল নিনো আসছে, বাড়ছে চরম আবহাওয়ার ঝুঁকি : সতর্কতা জাতিসংঘের ◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ

প্রকাশিত : ১১ মে, ২০২০, ০৬:৩৮ সকাল
আপডেট : ১১ মে, ২০২০, ০৬:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে দেখা মিলল দুই মাথাওয়ালা বিরল প্রজাতির সাপের

জেরিন আহমেদ : [২] ভারতের ওড়িশায় দুই মাথাওয়ালা একটি বিরল প্রজাতির সাপের দেখা মিলেছে। অবিশ্বাস্যভাবে দুই মাথাওয়ালা সাপটির দুটো মাথাই স্বাধীনভাবে কাজ করে। যার অর্থ দুটোই মাথাই প্রয়োজনে খাবার সংগ্রহের জন্য লড়াই করতে পারে এবং শিকার ধরতে পারে।

[৩] ভারতীয় বন কর্মকর্তা সুশান্ত নন্দ টুইটারে শেয়ার করেছেন ওই আজব সাপটির ভিডিও ফুটেজ। ভিডিও ফুটেজটিতে দেখা গেছে, দুই মাথাওয়ালা একটি সাপ এঁকেবেঁকে মাটি দিয়ে এগিয়ে চলেছে। তিনি লেখেন, ওড়িশার কেওনঝাড় জেলার দেহনকিকোট ফরেস্ট রেঞ্জের একটি বাড়ি থেকে দু'টি সম্পূর্ণ মাথাওয়ালা এই বিরল নেকড়ে সাপটিকে উদ্ধার করা হয়েছে। তিনি জানিয়েছেন, পরে ওই সরীসৃপটি জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে।

[৪] দুই-মাথাযুক্ত সাপের দেখা অবশ্য আগেও পাওয়া গেছে। গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে দুটি সম্পূর্ণ তৈরি মাথাসহ আরো একটি সাপ পাওয়া গেছিল। সাপটির নাম দেওয়া হয় ডাবল ডেভ। সূত্র: এনডিটিভি, এই সময়, নিউজ ১৮

  • সর্বশেষ