শিরোনাম
◈ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর নিয়ে যা জানাগেল ◈ ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক ◈ জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য, তরুণ নেতৃত্ব নিয়ে যা বললেন (ভিডিও) ◈ রাশিয়ার ‘গেরান-৫’ ড্রোন: ঘণ্টায় ৬০০ কিমি গতি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় নতুন চ্যালেঞ্জ ◈ ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ সরকারি চাকরিজীবীদের ভবিষ্য তহবিলের সুদহার নির্ধারণ ◈ জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত, ১৯ লাখ মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ ◈ মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ‘আমি ভারতীয় হলে আমার ছোট ভাই বাংলাদেশি কীভাবে?’ ছত্তিশগড়ে বাঙালি আটক

প্রকাশিত : ১১ মে, ২০২০, ০৭:৪২ সকাল
আপডেট : ১১ মে, ২০২০, ০৭:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে সার্ফিংয়ের সময় হাঙ্গরের হামলায় যুবক নিহত

সিরাজুল ইসলাম: [২] উত্তর ক্যালিফোর্নিয়ার ম্যানরেসা স্টেট বিচে শনিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। সিএনএন

[৩] শান্তা ক্রুজ কাউন্টির নির্বাহী বিভাগ জানিয়েছে, তীর থেকে ১০০ উঠোন দূরে স্যান্ডস ডলার বিচের মধ্যে ২৬ বছরের ওই যুবক হামলার শিকার হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং পরে তার নিকটাত্মীয়রা বিষয়টি লক্ষ্য করেন। তবে কোন প্রজাতির হাঙ্গুরের হামলায় তিনি মারা গেছেন, তা জানা যায়নি। কর্তৃপক্ষ নিহত যুবকের পরিচয় প্রকাশ করেনি।

[৪] ঘটনার পর নিয়মানুসারে উত্তর ও দক্ষিণে এক মাইল এলাকা পাঁচদিনের জন্য বন্ধ করে দেয়া হয়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত সেটা পুনরায় খোলা হবে না। সতর্কতামূলক কার্যক্রমের অংশ হিসেবে বিচে গমনকারীদের হাঙ্গুরের হামলার বিষয়টি পোস্ট করা হয়েছে।

[৫] পানি ক্রিড়া ছাড়া ম্যানরেসা স্টেট বিচ বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রতিদিন বন্ধ থাকবে। জনসাধারণের সেখানে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। অন্য সময়ের জন্য বিচ খোলা থাকবে। তবে স্থানীয়রা কেবল সেখানে হাঁটতে কিংবা সাইকেল চালাতে পারবেন। এ ক্ষেত্রে তাদের ছয় ফুট দূরে থাকতে হবে এবং দর্শনার্থীদের জন্য প্রযোজ্য নিয়ম মেনে চলতে হবে।

  • সর্বশেষ