শিরোনাম
◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর ◈ এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, এটি দেশের ভবিষ্যৎ পুনর্গঠনের নির্বাচন : তারেক রহমান ◈ ক্ষতিপূরণ নয়, আই‌সি‌সি আয় থেকে বাংলাদেশকে পূর্ণ অংশ দেয়ার আশ্বাস দি‌য়ে‌ছে ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ◈ দেশের রিজার্ভে বড় সুখবর ◈ অতীতের ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইলেন তারেক রহমান, ভোটের সমর্থনে নতুন অঙ্গীকার

প্রকাশিত : ১০ মে, ২০২০, ০৬:৫৯ সকাল
আপডেট : ১০ মে, ২০২০, ০৬:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রখ্যাত পাঁচ শ্রমিক অধিকারকর্মীকে মুক্তি দিয়েছে চীন

সিরাজুল ইসলাম: [২] গ্রেপ্তারের এক বছরের বেশি সময় পর তারা বাড়ি ফিরেছেন। দক্ষিণাঞ্চলীয় শহর সেনজেন থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছিলো বলে তাদের ঘনিষ্ঠরা এবং হংকং ভিত্তিক মানবাধিকার গ্রুপ জানিয়েছে। রয়টার্স

[৩] গোপন বিচারে ঝাং ঝিরু ও উয়ু গুইজুনকে তিন বছরের কারাদন্ড এবং চার বছরের জন্য বরখাস্ত করা হয়। একই সঙ্গে জিয়ান হুই, সং জিয়াহুই ও হে ইয়ানচেংকে ১৮ মাসের কারাদন্ড এবং দুই বছরের জন্য বরখাস্ত করা হয়। চীনা লেবার বুলেটিন

[৪] অজ্ঞাত কারণে ২৪ এপ্রিল তাদের মুক্তি দেয়া হয়। ১৪ দিন কোয়ারেনটাইন শেষে বৃহস্পতিবার তারা বাড়ি ফেরেন।

[৫] ঝাং ও উয়ুর ঘনিষ্ঠ দুই লোক তাদের বাড়ি ফেরার কথা শনিবার রয়টার্সকে নিশ্চিত করেছে। এর আগেই তারা তাদের মুক্তির খবর পায়।

[৬] গত বছরের জানুয়ারিতে তাদের গ্রেপ্তার করা হয় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর লক্ষে জমায়েত হওয়ায়।

[৭] ২০১ সাল থেকে কারাখানয় শ্রমিকদের অধিকার রক্ষায় তারা বেশ ভালো ভূমিকা রাখছিলেন। ২০১৪ সালের সেপ্টেম্বরে রাষ্ট্রীয় মালিকানাধীন পত্রিকা গ্লোবাল টাইমস ঝাংয়ের প্রশংসা করে ফিচার প্রকাশ করে।

[৮] কমিউনিস্ট রাষ্ট্র চীনে শ্রমিক অধিকার চাপের মুখে থাকে। সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে- এমন জমায়েত সেখানে করতে দেয়া হয় না। কয়েক বছর ধরে কর্তৃপক্ষ তাদের কার্যক্রম নজরদারি করছিলো। শনিবার পর্যন্ত সেনজেন আদালত কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

[৯] ঝাংয়ের সাবেক স্ত্রী হ্যাংজিয়া শুক্রবার তার সঙ্গে দেখা করেন। তিনি বলেন, এই অধিকারকর্মী স্বাস্থ্যবান এবং চাঙ্গা আছেন। তার সঙ্গে তার দুই সন্তানও তাকে দেখতে গিয়েছিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়