শিরোনাম
◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ◈ ২৪ ঘণ্টায় ১৬ জেলায় দুর্ঘটনায় নিহত ৩৪, আহত শতাধিক ◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ শত্রুর জন্য আসছে নতুন ‘চমক’: ইরানের হুঁশিয়ারি ◈ বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ জিয়া পরিবারের চেয়ে নির্যাতিত বাংলাদেশে কেউ ছিল না: আইনমন্ত্রী ◈ বিয়ের গহনা বহনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ : ডিবিপ্রধান ◈ যুদ্ধের প্রভাব: চট্টগ্রামে জ্বালানি সরবরাহে অস্থিরতা, ২৩ দিনে ২৫ জাহাজ পৌঁছেছে, পথে আরও ২টি

প্রকাশিত : ১০ মে, ২০২০, ০২:৩৬ রাত
আপডেট : ১০ মে, ২০২০, ০২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস চিকিৎসায় দারুণ ফল দিচ্ছে ৩টি ওষুধের ককটেল

আসিফুজ্জামান পৃথিল: [২] দুটি অ্যান্টিভাইরাল ওষুধ আর একটি রোগপ্রতিরোধ ক্ষমতা বর্ধকের ওষুধের এই কার্যকারিতার কথা জানিয়েছেন হংকং এর চিকিৎসকরা। সিএনএন, মগ্লোবাল নিউজ

[৩] তারা বলছেন, এই ওষুধের আরো পরীক্ষার প্রয়োজন আছে। কিন্তু প্রাথমিকভাবে ফল অতি কার্যকরী। এখনপর্যন্ত এই রোগের একমাত্র কার্যকরী ওষুধ ভাইরাসবিরোধী রেমডেসিভির। এটিও অসুসস্থতার মেয়াল কমিয়ে আনে কিন্তু সরবরাহ সঙ্কট রয়েছে।

[৪] হংকং ইউনিভার্সিটি কলেজেস এর ড. খোক-ইয়ান ইয়ুন এইচআইভির ওষুধ রিটোনাভির এবং লেপটোনাভিরের সঙেঙ্গ রিভাভিরিন মিশিয়ে এই ওষুধ বানান। এর নাম তিনি দিয়েছেন বেটা ইন্টারফেরন।

[৫] এই গবেষণায় অংশ নেয়া রোগীদের মৃদু থেকে মাঝারি লক্ষণ ছিলো। এবং আক্রান্ত হবার ৭ দিন পর চিকিৎসা শুরু করা হয়।

[৬] ইয়ুন এর দল কিছু রোগীকে শুধু এইডস এর ওষুধই প্রয়াগ করেন। অন্যদের দেন ৩ ওষুধের ককটেল।

[৭] বেটা ককটেলপ্রাপ্তরা গড়ে ৭ দিনের মধ্যে করোনাভাইরাস নেগেটিভ হয়ে যান। আর যারা শুধু এইচআইভির ওষুধ পেয়েছেন তাদের সুস্থ হতে গড়ে লাগে ১২ দিন।

[৮] গবেষকরা বলছেন, সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া থাকলেও এই ওষুধ মোটের উপর বেশ নিরাপদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়