শিরোনাম
◈ যেসব আমলে গুনাহ মাফ হয় জুমার দিনে ◈ ‘অপারেশন গজব লিল হক’ অর্থ কী? কেন শুরু করল পাকিস্তান? ◈ বিএনপি ক্ষমতায় আসায় আওয়ামী লীগে স্বস্তি, অপেক্ষা সবুজ সংকেতের ◈ দে‌শের বি‌ভিন্ন জায়গায় চল‌ছে মবসন্ত্রাস, মববিরোধী সরকার কি এসব নিয়ন্ত্রণ করতে পারবে? ◈ সেনাবাহিনীর ৬ উচ্চ পদে রদবদল, কোন দায়িত্বে কে ◈ ছোট বেলায় স্পেনের বয়স‌ভি‌ত্তিক দ‌লে খেলার প্রস্তাব পেয়েছিলেন মেসি ◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়!

প্রকাশিত : ০৯ মে, ২০২০, ১১:৫৭ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২০, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]প্রিমিয়ার লিগ মাঠে গড়ানো নিয়ে বাফুফের জরুরি সভা বাতিল

নিজস্ব প্রতিবেদক : [২] করোনার কারণে অন্যান্য দেশের মতো বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগও বন্ধ আছে। কিন্তু এটার ভাগ্যে কি আছে সেটা নির্ধারণের জন্য আগামী সোমবার একটি জরুরী বৈঠক ডেকেছিলো বাংলাদেশ পুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু দুদিন আগেই সেই সভা বাতিল করা হয়েছে।

[৩] বাফুফে জানিয়েছে, দেশজুড়ে যে সাধারণ ছুটি চলছে তা শেষ হলে এবং পরিস্থিতি অনুকূলে আসার পর নির্ধারিত সভাটি অনুষ্ঠিত হবে।

[৪] গত ২৫ এপ্রিল বাফুফের প্রফেশনাল লিগ কমিটি সভায় বসেছিল। তখন প্রিমিয়ার লিগের ১৩টি ক্লাব লিগ বাতিলের পক্ষে মত দিয়েছিল। লিগ কমিটি বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ভার ছেড়ে বাফুফে নির্বাহী কমিটির ওপর। এখন বাফুফেই নির্ধারণ করবে এ মৌসুমের প্রিমিয়ার লিগের ভাগ্য।

[৫] অনেক ক্লাব মত দিয়েছিল লিগ চালালেও যেন বিদেশি খেলোয়াড় বাদ দিয়ে হয়। কারণ, অনেক ক্লাবের বিদেশি ফুটবলার চলে গেছেন। তারা কবে ফিরতে পারবেন তা নিশ্চিত নয়। অন্য কোন উপায় বের করা যায় কি না, তা নিয়ে ভাবার পক্ষেও ছিল মত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়