শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৯ মে, ২০২০, ০৭:০২ সকাল
আপডেট : ০৯ মে, ২০২০, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]অধিনায়কত্বের কৌশলে পন্টিংয়ের চেয়ে এগিয়ে ধোনি : মাইক হাসি

আক্তারুজ্জামান : [২] ভারতের মাহেন্দ্র সিং ধোনি আর অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, দুজনই অধিনায়ক হিসেবে দুর্দান্ত সফল। তবে একদিক থেকে ধোনিকেই এগিয়ে রাখলেন সাবেক এ অজি অলরাউন্ডার। নিজের অভিজ্ঞার আলোকে এ বিশ্লেষণ করেছেন হাসি। ক্রিকেট অ্যাডিক্টর

[৩] ধোনি ও পন্টিং, দুই অধিনায়কের নেতৃত্বেই খেলেছেন হাসি। ২০০৭ সালের বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সদস্য ছিলেন তিনি। ২০০৬ ও ২০০৯ সালে পন্টিংয়ের নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলেও তিনি ছিলেন। অন্যদিকে আইপিএলে ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংসের সাফল্যের ভাগীদারও তিনি। ক্রিক সার্কেল

[৪] ইউটিউবের এক অনুষ্ঠানে হাসি বলেন, যাই করুক না কেন, রিকি প্রচণ্ড লড়াকু, জিততে মরিয়া। টিম রুমে টেবিল টেনিস বা মার্বেল যেটা নিয়েই খেলা হোক, রিকি সবসময় জিততে চায়। ট্রেনিংয়ে ফিল্ডিং ড্রিল করার সময়ও ও সামনে থেকে নেতৃত্ব দিতে চায়। সবার জন্য সেরা মান বেঁধে দিতে চায়।

[৫] ধোনির অধিনায়কত্ব নিয়ে হাসির ব্যাখ্যা, ও অনেক শান্ত, ধীরস্থির। আমি বলব স্ট্র্যাটেজির দিক দিকে রিকির চেয়ে ধোনি খেলাটা ভাল বোঝে। তবে রিকিও ভাল ট্যাকটিসিয়ান। কিন্তু মাঠে ধোনি এমন সব সিদ্ধান্ত নিত যে, আমি ভাবতে শুরু করতাম, এটা ও কেন করল? অবধারিতভাবেই সেই সিদ্ধান্ত কাজে আসত। কীভাবে এটা হতো ভেবে আমি অবাক হতাম।

[৬] তবে দুই অধিনায়কের মধ্যে দারুণ একটা মিল পেয়েছেন হাসি। ধোনি এবং পন্টিং দুজনই সামনে থেকে দলকে নেতৃত্ব দেন। এবং নিজের শতভাগ দিয়ে ক্রিকেটারদের পাশে থাকেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়