শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ

প্রকাশিত : ০৯ মে, ২০২০, ০৬:৪০ সকাল
আপডেট : ০৯ মে, ২০২০, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমলগঞ্জে করোনা উপসর্গ নিয়ে চা শ্রমিকের মৃত্যু

সাদিকুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধি: [২] শুক্রবার রাত ৭ টার দিকে প্রচন্ড জ্বর নিয়ে ওই নারী চা শ্রমিকের মৃত্যু হয়। জেলার কমলগঞ্জের মির্তিঙ্গা চা বাগানে করোনা উপসর্গ নিয়ে এক নারীর (৪৫) চা শ্রমিকের মৃত্যু হয়েছে।

[৩] চা শ্রমিকরা জানান, শুক্রবার দুপুরে মির্তিঙ্গা চা বাগানের পাথরটিলা লাইনের চা শ্রমিক সুরেশ উড়াংয়ের স্ত্রীর কাশির সঙ্গে শরীরে প্রচন্ড জ্বর দেখা দেয়। রাত ৭টার দিকে জ্বর বেড়ে তার মৃত্যু হয়। করোনা উপসর্গ নিয়ে নারী চা শ্রমিকের মৃত্যুতে এলাকায় করোনা আতংক দেখা দিলে বিষয়টি কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আশেকুল হককে জানানো হয়।

[৪] পরে উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি দল রাত সাড়ে ১০ টায় মৃত নারীর নমুনা সংগ্রহ করে। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুল আলম ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ