শিরোনাম
◈ মার্কিন অবরোধে উত্তপ্ত বিশ্ববাজার, তেলের দাম ৮% বেড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ ◈ ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ◈ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে ◈ মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন ◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি

প্রকাশিত : ০৯ মে, ২০২০, ০৫:২৮ সকাল
আপডেট : ০৯ মে, ২০২০, ০৫:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিঙ্গাপুরের সব নার্সিং হোমে করোনা পরীক্ষা করা হবে

সিরাজুল ইসলাম: [২] আগামী মাসে লকডাউন তুলে দেয়ার লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। রয়টার্স

[৩] দেশটিতে ১৬ হাজার নার্সিং হোম রয়েছে। শুক্রবার ৭৬৮ করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৭০৭ জনে। এ পর্যন্ত মারা গেছে ২০ জন। তাদের বয়স ৬০ বছরের বেশি। ডরমেটরিতেই করোনা শনাক্ত ও মৃত্যু সব চেয়ে বেশি। সেখানে গাদাগাদি করে প্রবাসী শ্রমিকরা থাকেন। নার্সিং হোমের চার বাসিন্দাও করোনায় মারা গেছে।

[৫] স্বাস্থ্যমন্ত্রী গেন কিম ইয়ং বলেন, আমাদের নার্সিং হোমগুলোতে ব্যাপক আকারে করোনার প্রাদুর্ভাব হয়নি। কিন্তু আমরা সেগুলোকে অরক্ষিত রাখতে পারি না। এ কারণে সেখানে করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেখানে পরীক্ষা হলেই বেশি বেশি রোগী শনাক্ত হবে।

[৬] ১ জুন সিঙ্গাপুর থেকে লকডাউন প্রত্যাহার করা হবে। এখন কেবল দেশটির নাগরিকরা মুদি দোকানসহ অত্যাবশ্যকীয় কাজে ঘরের বাইরে যেতে পারেন। সে ক্ষেত্রে তাদের অবশ্যই মাস্ক পরতে হয়। নিয়ম ভাঙ্গলে জেল-জরিমানার বিধান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়