শিরোনাম
◈ বিসিবির নতুন টুর্নামেন্টের ছয় দলের কোচ কারা হ‌লেন ◈ অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারাল ব্রাজিল ◈ কীভাবে গঠিত হবে তত্ত্বাবধায়ক সরকার, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ ◈ ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪২ ◈ হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ছাড়াল ১১০০ ◈ গোয়েন্দা প্রতিবেদনে সাম্প্রতিক ঘটনা ঘিরে চাঞ্চল্যকর তথ্য! ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ দিন, সরকারি চাকরিজীবীদের ৫ দিনের ছুটি, কবে কোন দিন পূজা ◈ ১৩ প্রকল্পে একনেকের অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা ◈ মেট্রোরেলের পরিপূরক হিসেবে ঢাকায় আসছে মনোরেল, শুরু হচ্ছে সমীক্ষা

প্রকাশিত : ০৮ মে, ২০২০, ০১:৩৮ রাত
আপডেট : ০৮ মে, ২০২০, ০১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুন্সীগঞ্জের শ্রীনগরে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে মাদ্রাসা ছাত্র খুন

এম আর রয়েল : [২] গতকাল রাতে এঘটনায় কুপিয়ে জখম করা হয়েছে আরেক কিশোরকে।  উপজেলার দেউলভোগ গরুর হাটের ট্রান্সমিটার সংলগ্ন এলাকায় হামলা ঘটে।

[৩] স্থানীয়রা জানায়, উপজেলার শহীদ মিনার এলাকার ভাড়াটিয়া দিনমজুর মোঃ হাবীবের ছেলে রবিউল(১৮) ও শিশু একাডেমীর কর্মচারী হাবিবের ছেলে আলী হোসেন(১৭) তাদের চেয়ে বয়সে বড় দেউলভোগ বাজারের বাসিন্দা রঙ্গিলার ছেলে সোহেলের (২৮)  সামনে সিগারেট খায়। এনিয়ে তাদের মধ্যে বিরোধ শুরু হয়।

[৪] বৃহস্পতিবার ইফতারির পর বিষয়টি নিয়ে মিমাংসার চেষ্টা করা হলে সোহেল, তার ভাই সুমন, শুভ ও নজরুল ইসলামের ছেলে রাকিবসহ কয়েকজনের সাথে কথা কাটাকাটি শুরু হয় । এক পর্যায়ে একজন ধারালো দা দিয়ে রবিউলের ঘারে পেছন দিক থেকে কোপ দিয়ে তাকে মাটিতে ফেলে দেয়।

[৫] এসময় হামলাকারীরা আলী হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে,হাতে ও বুকে আঘাত করে মারাত্নক জখম করে । তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

[৬] সেখান থেকে রবিউলকে ঢাকায় মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। রবিউল উপজেলার হাঁসাড়া এলাকার একটি মাদ্রসার ছাত্র। ঘাতকদের মধ্যে সোহেল উপজেলা ভূমি অফিসের নাইট গার্ড হিসাবে কর্মরত।

[৭] শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, রবিউলের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এব্যাপারে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ