শিরোনাম
◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, নিহত ৯৫; নিখোঁজ শত শত পর্যটক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০

প্রকাশিত : ০৮ মে, ২০২০, ০১:০৬ রাত
আপডেট : ০৮ মে, ২০২০, ০১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এপ্রিলে যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য উদ্বৃত্ত ২২.৮৭ বিলিয়ন ডলার

মুসা আহমেদ: [২] করোনা মহামারির মধ্যেও এপ্রিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য উদ্বৃত্ত বেড়ে দাঁড়িয়েছে ২২.৮৭ বিলিয়ন ডলারে। বৃহস্পতিবার রয়টার্সের এক আর্থিক প্রতিবেদন ও চীনের আন্তর্জাতিক শুল্ক বিভাগ এ তথ্য জানিয়েছে। রয়টার্স

[৩] প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র-চীন বৈরি বাণিজ্যিক সম্পর্কের মধ্যেও চীনে মার্চের উদ্বৃত্ত থেকে অনেকটা বেড়েছে এপিলে। ওই মাসে দেশটির উদ্বৃত্ত ছিলো ১৫.৩৩ বিলিয়ন ডলার। এ বছরের প্রথম চার মাসে ডোনাল্ড ট্রাম্পের দেশটির সঙ্গে শি জিনপিংয়ের এ দেশটির উদ্বৃত্ত ছিলো মোট ৬৩.৬৮ ডলার।

[৪] যুক্তরাষ্ট্রে চীনের বাণিজ্যিক আধিপত্য হটাতে অতিরিক্ত কর-শুল্ক আরোপসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। ইতিমধ্যে চীনের বেশ কিছু প্রযুক্তি পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

[৫] উল্লেখ্য, গেলো বছরের ১০ মে প্রেসিডেন্ট ট্রাম্প চীন থেকে প্রায় ২০ হাজার কোটি ডলারের আমদানি পণ্যের ওপর শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার ঘোষণা দেন। কার্যত ট্রাম্পের এটা গায়ের জোরে চাপিয়ে দেয়া একতরফা ব্যবস্থা। চীন পাল্টা ব্যবস্থা হিসেবে ছয় হাজার কোটি ডলারের মার্কিন পণ্য আমদানির ওপর শুল্ক আরোপ করেছে। তখন থেকেই মূলত শুরু হয় উভয় দেশের বাণিজ্যিক বৈরি সম্পর্ক।

  • সর্বশেষ