শিরোনাম
◈ যৌন হয়রানির অপরা‌ধে ৫ বছর নিষিদ্ধ গায়ানা ফুটবল কর্মকর্তা ইয়ান আলভেস ◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা ◈ হরমুজে আটকে থাকা জাহাজের সংখ্যা প্রায় ২০০০! ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্যমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০৭ মে, ২০২০, ১০:১২ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২০, ১০:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় ডিএসসিসির ৭ কর্মকর্তা-কর্মচারী মারা গেছেন, আক্রান্ত ২৭, কোয়ারেন্টাইনে ২০

সুজিৎ নন্দী : [২] মৃত্যুবরণকারীদের মধ্যে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তার একান্ত সহকারী। তাদের ৫ জনেরই করোনা সংক্রমণের খবর জানা যায় মৃত্যুর দুই দিন পর।

[৩] হোম কোয়ারেন্টাইনে আছেন প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোহাম্মদ এমদাদুল হক, মেয়রের একান্ত সচিব জহিরুল ইসলামসহ একাধিক বিভাগীয় প্রধান। ডিএসসিসি স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

[৪] ডিএসসিসি স্বাস্থ্য বিভাগ জানায়, মাঠ পর্যায়ে প্রায় দুই শতাধিক পরিচ্ছন্নতা কর্মী ও ড্রাইভার মারাত্মক ঝুঁকির মধ্যে আছেন। প্রচার না হলেও মৌখিকভাবে এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে। লিখিতভাবেও জানানো হবে।

[৫] ঝুঁকি নিয়ে কাজ করে গেলেও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের অনেকে যথাযথ চিকিৎসা পান না বলে অভিযোগ রয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলামের ছেলে খন্দকার মাজহারুল ইসলাম শাওন বলেন, চিকিৎসা না পেয়েই তার বাবা মারা গেছেন। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়