শিরোনাম
◈ আর্জেন্টিনা-স্পেন ফাইনাল: টিকিটের দামেই নতুন ইতিহাস ◈ লেবারের নেতৃত্বে অ্যান্ডি বার্নহাম, প্রথম ভাষণেই ‘আই হ্যাভ এ প্ল্যান’ ◈ নদীর পানি বাড়ছে, উত্তরাঞ্চল ও সিলেটে বন্যা নিয়ে সতর্কতা ◈ মন্ত্রিসভা সম্প্রসারণের গুঞ্জন, আলোচনায় একাধিক নতুন নাম ◈ ইরানে ট্রাম্পের ‘মহাপরিকল্পনা’ কি স্থল অভিযানের প্রস্তুতি? ◈ শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী তানিম রেজা বাপ্পি আটক ◈ সরকারের ৫ মাস পূর্তি: শনিবার সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ দেশের যেসব অঞ্চলে সকালের মধ্যেই ঝড় হতে পারে  ◈ শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে ভারতের নতুন বক্তব্য ◈ এটা রাজনৈতিক মঞ্চ নয়, যাকে পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট বানিয়ে দেন: ছাত্রদল নেতাকে কুমিল্লার পুলিশ সুপারের কড়া জবাব

প্রকাশিত : ০৭ মে, ২০২০, ০৯:৩৬ সকাল
আপডেট : ০৭ মে, ২০২০, ০৯:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনার ছুটিতে একঘেঁয়ে সময়ে স্বপ্নেই ক্রিকেট খেলছেন মিরাজ

আক্তারুজ্জামান : [২] এ দুঃসময় কবে শেষ হবে, কবে আবার পরিবেশ স্বাভাবিক হবে কেউ জানে না। অবরুদ্ধ এ সময়ে ভালো নেই তারকারাও। ঘরের বন্দী সময়টা একেবারেই একঘেয়ে লাগছে তাদের। নিজের এ সময়টা কিভাবে কাটছে তা একটি জাতীয় দৈনিকে জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

[৩] প্রথম ছুটি ঘোষণার সময়ই স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি বরিশালে চলে যান মিরাজ। খুলনাতে বেড়ে উঠলেও বরিশালের বাকেরগঞ্জে তার জন্ম। তাই ছুটি পেলেই চলে যান জন্মভূমি বাকেরগঞ্জে। তবে এবার টানা এতোদিন থাকায় উপভোগ্য হচ্ছে না বিষয়টা।

[৪] মিরাজের ভাষায়, একঘেঁয়ে লাগলেও কিছু করার নেই। তবে মজার ব্যাপার হলো, মাঝে মধ্যেই আমি ক্রিকেট খেলছি এবং সেটা স্বপ্নে। রানিং করছি, জিম করছি। প্রায় দুই মাস হতে চলল, ক্রিকেট থেকে দূরে। বাস্তবে তো আর সম্ভব হচ্ছে না, সে কারণেই হয়তো এসব স্বপ্ন দেখছি। পরিস্থিতি স্বাভাবিক না হলে খেলা শুরুর সম্ভাবনাও নেই। প্রথম আলো

[৫] গ্রামে এসে একেবারে চুপ হয়ে গেছি। যেহেতু কোলাহলের মধ্যে থেকে অভ্যস্ত, বিচ্ছিন্ন জীবন কষ্টকর হবেই। তবে পরিবারের সঙ্গে টানা সময় কাটানোও আনন্দের ব্যাপার। সব কিছু থেকে বিচ্ছিন্ন থাকা, এটাও একটা নতুন অভিজ্ঞতা। তবে করোনা নিয়ে যেসব খবর শুনছি, তাতে চিন্তাই শুধু বাড়ছে। তবু আশা নিয়ে বেঁচে থাকতে চাই। আশা করি এই পরিস্থিতিও এক সময় ভালো হয়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়