শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৭ মে, ২০২০, ০৬:২১ সকাল
আপডেট : ০৭ মে, ২০২০, ০৬:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষার্থীদের ‘ভিক্ষা করে ভাড়া’ দিতে বলা সেই বাড়ির মালিক ক্ষমা চাইলেন

ডেস্ক রিপোর্ট : [২] চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১০ শিক্ষার্থীকে ‘ভিক্ষা করে ভাড়া’ দিতে বলা বাড়ির মালিক শামসুন্নাহার বেগম ক্ষমা চেয়েছেন। ভাড়া চাওয়ার পাশাপাশি চবির আইন বিভাগের এক শিক্ষার্থীকে হুমকিও দিয়েছিলেন তিনি।

[৩] আজ বুধবার দুপুরে নগরীর হাজী নূর আহমেদ সড়কের আলী ভিলার মালিক শামসুন্নাহার বেগমের সঙ্গে কথা বলতে যান খুলশী থানার পুলিশ সদস্যরা। তখনই নিজের দোষ স্বীকার করে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান তিনি।

[৪] শিক্ষার্থীদের ভাড়ার বিষয়টি সর্বোচ্চ বিবেচনা করবেন বলেও পুলিশ সদস্যদের জানান শামসুন্নাহার বেগম।

[৫] খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘১০ শিক্ষার্থীর বকেয়া মেস ভাড়ার বিষয়ে আমরা কথা বলেছি। আমরা বিষয়টি জানার পর দুপুরে বাসার মালিকের সঙ্গে কথা বলেছি। বাড়ির মালিক এর জন্য দুঃখ প্রকাশ করেছেন। ক্ষমাও চেয়েছেন।’

[৬] ওসি বলেন, ‘চবি শিক্ষার্থীদের ভাড়ার বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করবেন বলেও শামসুন্নাহার বেগম আমাদের জানিয়েছেন।’

[৭] আলী ভিলায় বসবাসরত চবির আইন বিভাগের শিক্ষার্থী মিজানুর রহমান জানান, তাদের মেসের অনেক সদস্য টিউশন করে নিজের খরচ চালান। গত দুমাস ধরে টিউশনে যেতে না পারায় বিপাকে পড়েন তারা। যে কারণে গত মাসের ভাড়াও দিতে পারেননি তারা। বিষয়টি বাড়ির মালিক শামসুন্নাহারকে জানালে তিনি ভিক্ষা করে হলেও ভাড়া এনে দিতে বলেন। ভাড়া না পেলে তাদের কোনো জিনিস বাসা থেকে নামাতে দেবেন না বলেও হুমকি দেন তিনি।আমাদের সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়