শিরোনাম
◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশিত : ০৫ মে, ২০২০, ০৫:০৯ সকাল
আপডেট : ০৫ মে, ২০২০, ০৫:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হবিগঞ্জ জেলা প্রশাসকের দেহে করোনা শনাক্ত

শাফিউল আলম (হবিগঞ্জ প্রতিনিধি)  :  [২] হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

[৩] সোমবার (৪ মে) সন্ধ্যায় ডেপুটি সিভিল সার্জন মুখলিছুর রহমান উজ্জল বিষয়টি নিশ্চত করেন। বর্তমানে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অধিকতর নিশ্চিত হওয়ার জন্য তার নমুনা ঢাকা প্রেরণের জন্য পুনরায় গ্রহণ করা হয়েছে।

[৪] এ নিয়ে হবিগঞ্জ জেলায় জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডাক্তার নার্সসহ ৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৫ জন ডাক্তার ও ৫ জন নার্সসহ শুধু স্বাস্থ্যকর্মীই রয়েছেন ২৪ জন। জেলা প্রশাসকসহ জেলা প্রশাসন কর্মকর্তা রয়েছেন ৫ জন।

[৫] হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের ডাক্তার, নার্স, ব্রাদার, ড্রাইভাররসহ একদিনে আক্রান্ত হয়েছেন ১১ জন স্বাস্থ্যকর্মী। এতে ভেঙ্গে পরে হবিগঞ্জের চিকিৎসা সেবা। ফলে জরুরী ভিত্তিতে হাসপাতালকে লকডাউন ঘোষণা করেন জেলাপ্রশাসক। সাতদিন লকডাউন থাকার পর গতকাল রবিবার আংশিক খুলে দেয়া হয় জেলা সদর হাসপাতালসহ দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা।

[৬] এছাড়া কোন প্যাথলজিস্ট না থাকায় রক্তের নমুনাও দিতে পারছেন না মানুষ। সিলেট বিভাগে হবিগঞ্জে সবচেয়ে বেশী কারোনা রোগী শনাক্ত হয়েছে। এতে সাধারণ মানুষ আতংকিত হলেও লকডাউন মানছেন না তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়