শিরোনাম
◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির

প্রকাশিত : ০৪ মে, ২০২০, ১০:১১ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২০, ১০:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোটালীপাড়ায় ২শ কোটি টাকার তরমুজ ও বাঙ্গি নষ্ট হচ্ছে জমিতে

এস এম সাব্বির : [২] গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় তরমুজ ও বাঙ্গি বাম্পার ফলন হলেও করোনা ভাইরাসের কারণে পুরো জেলা লকডাউন থাকায় পাইকাররা আসতে না পারায় উৎপাদিত ফসল বিক্রি করতে পারছেন না কেউই। ফলে জমিতেই তরমুজ ও বাঙ্গি নষ্ট হতে শুরু করেছে।

[৩] এবছর ৬৫০ হেক্টর জমিতে তরমুজ এবং বাঙ্গি আবাদ করে কোটালীপাড়ার চর পুকুরিয়া, বরুয়া, কালিগঞ্জ, নলুয়াসহ প্রায় ২৫ গ্রামের কয়েক হাজার চাষি। জমিতেই ফসল নষ্ট হওয়ার শঙ্কার পাশাপশি আর্থিক ক্ষতি ও ঋণ শোধ করার চিন্তায় পড়েছেন তারা।

[৪] প্রতিবছর স্থানীয় কালিগঞ্জ বাজারে প্রায় ২শ কোটি টাকার তরমুজ ও বাঙ্গি বিক্রি হয়ে থাকে। প্রতিদিন শতাধিক ট্রাক তরমুজ ভর্তি করে এখান থেকে দেশের বিভিন্ন স্থানে যায়। এ বছর আর সে চিত্রটি নেই। তরমুজ ও বাঙ্গির আবাদকে কেন্দ্র করে এখানকার বাজারে বসতো শতাধিক আড়ত। কিন্তু এ বছর দুই-একটি ছাড়া বাকি সব আড়ত বন্ধ।

[৫] চাষিরা জানান, করোনা ভাইরাস রোধে পুরো জেলা লকডাউন ঘোষণা করায় বাইরে থেকে পাইকাররা না আসার কারণে ফসল বিক্রি করা যাচ্ছে না। ফলে জমিতেই ফসল নষ্ট হওয়ার পাশাপশি আর্থিক ক্ষতি ও ঋণ শোধ করার চিন্তায় পড়েছেন তারা।

[৬] কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক অরবিন্দ কুমার রায় বলেন, কৃষকরা এবার ক্ষতি সম্মুখীন হচ্ছেন। তবে আশপাশের বাজারে তরমুজ ও বাঙ্গি বিক্রিসহ পাইকাররা যাতে আসতে পারেন সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

[৭] জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, তরমুজ বাজার নামে একটা অ্যাপস চালু করা হয়েছে। অনলাইনের মাধ্যমে কৃষকরা পাইকারদের সঙ্গে যোগাযোগ করে তাদের তরমুজ ও বাঙ্গি বিক্রি করতে পারবেন। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ