শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি ◈ বন্যায় নিহতদের উৎসর্গ করে বাংলাদেশ-নেপাল ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ আগামী মা‌র্চে ◈ দরপত্রের শর্ত শিথিল, সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি কিনবে সরকার ◈ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত দুই দফায় আমন্ত্রণ জানিয়েছে: জয়সওয়াল ◈ ইরানের হামলায় মার্কিন ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রকাশ্যে এলো ছবি ◈ ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে ◈ স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী বললেন—‘আমি আজ থেকে মুক্ত’ ◈ সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত ◈ ৫৬০ কিলোমিটার দূরত্ব কমিয়ে যেভাবে বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ ◈ একাদশে ভর্তির ফল প্রকাশ, ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল

প্রকাশিত : ০৪ মে, ২০২০, ০৫:৩৪ সকাল
আপডেট : ০৪ মে, ২০২০, ০৫:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশে হজের কার্যক্রম বন্ধ ঘোষণা

ওয়ালি উল্লাহ সিরাজ : [২] এ বছর বাংলাদেশের মানুষের হজের যাওয়ার আগ্রহ কম ও সৌদি আরবে করোনা ভাইরাসের কারণে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। ডেইলি স্টার

[৩] ধর্মমন্ত্রণালয়ের সূত্রমতে এবার বাংলাদেশের জন্যে সৌদি আরবের নির্ধারিত ১,৩৭,১৯৮টি কোটার মধ্যে রেজিস্ট্রেশন করেছেন মাত্র ৬৬ হাজার হজ যাত্রী।

[৪] ধর্মমন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম বলেছেন, চতুর্থবারের মত রেজিস্ট্রেশনের সময় পার হয়েছে ৩০ এপ্রিল। রেজিস্ট্রেশনের সময় সীমা আর বাড়ানো হবে না। এবং হজের কার্যক্রম বন্ধ থাকবে।

[৫] নুরুল ইসলাম আরো বলেন, গত মাসে সৌদি সরকার আমাদের এবছরের হজ কার্যক্রম এগিয়ে না নেয়ার পরামর্শ দিয়েছেন। তবে আমরা সৌদির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি।

[৬] হাবের নেতারা বলেছেন, করোনা ভাইরাসের কারণে এবছর মানুষ হজের রেজিস্ট্রেশন করতে আগ্রহী নয়। আগামী ২৩ জুন প্রথম হজ ফ্লাইট রওনা হওয়ার কথা ছিল। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ