শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ০৪ মে, ২০২০, ০৭:১৮ সকাল
আপডেট : ০৪ মে, ২০২০, ০৭:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনা ইস্যূকে পূজিঁ করে প্রাইভেটে ও মটরসাইকেল ভূয়া সাংবাদিক ম্বাস্থ্য কর্মীর ষ্টীকার!

বিপ্লব বিশ্বাস : [২]করোনা ভাইরাস কে পুজিঁ করে এক ধরনের প্রতারক গাড়ি, মটরসাইকেল, সাংবাদিক,ম্বাস্থ্য কর্মীর ষ্টীকার লাগিয়ে যত্রতত্র ঘুরে বেরাচ্ছে। মূলত এই চক্রটি আইনশৃঙ্খলাবাহিনীকে ফাকিঁ দেয়ার জন্যই এই অভিনব পন্থা ব্যবহার করে।

[৩]সূত্র জানায়, রাজধানীত কমপক্ষে দুইশতাধিক বিভিন্ন বাহিনীর চেকপোস্ট থাকে। এসব এলাকা দিয়ে যে কোন ধরণের বাহন চলাচল করলে তা তল্লাশি চালায়। কিছু কিছু ক্ষেত্রে সাংবাদিক বা ম্বাস্থ্যকর্মী লেখা সম্বলিত মটর সাইকেল বা প্রাইভেট গাড়ি চেক না করেই ছেড়ে দেয়। আর এই সুযোগটিই কাজে লাগায় অপরাধী ও মাদক কারবারি এবং মাদকাশক্তরা। আবার এ সব গাড়িতে ভূয়া কিছু সাংবাদিকদের কার্ড তৈরি করে প্রয়োজন মত প্রদর্শন করেন। আইনশৃঙ্খলাবাহিনীও সম্মান দেখিয়ে কোন ধরণের পরীক্ষা না করে এদের ছেড়ে দেয়। আবার কিছু কিছু ক্ষেত্রে পরিচিত কিছু পুলিশ সদস্যের সাথে এদের সাক্ষ্যতা থাকায় তাদের পরিচয়ে ছেড়ে দেয়।

[৪]রাজধানীর মতিঝিল, সবুজবাগ, ধলপুর, বাসাবো, পল্টন, শহীদ বাগ, মিরপুর, ডেমরা, গুলিস্থান বৈদ্যমন্দির এলাকায় এ ধরনের এক ডজন প্রতারক চক্র রয়েছে। যারা এ ধরনের ষ্টীকার ব্যবহার করে মাদক কারবার চালিয়ে যাচ্ছে।

[৫]এ ব্যপারে গোয়েন্দা পুলিশের মিডিয়া শাখার ডিসি মাসুদুর রহমান বলেছেন, করোনাকে ইস্যু করে যারা এ অপরাধ করে যাচ্ছে। তাদের গ্রেপ্তারে চেক পোস্ট গুলোকে বলা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়