শিরোনাম
◈ মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড, এক বছরে আয় ৩,৮৭৯ কোটি টাকা ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ◈ গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, পুলিশি ব্যবস্থা দেখে সিদ্ধান্ত: স্পিকার ◈ জাতিসংঘে উচ্চপর্যায়ের বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ এশিয়ান গেমসে বাংলাদেশ ব্রোঞ্জ পদক নি‌শ্চিত কর‌লো ◈ বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদারে তাগিদ তারেক রহমানের ◈ জাতিসংঘের কার্যকারিতা ফেরানো ও নিরাপত্তা পরিষদ সংস্কারে জোর খলিলুর রহমানের ◈ ঢাকার সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি ◈ জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক ◈ ইরানকে ‘নরকে ঠেলে’ দেওয়ার হুমকি, কিউবার শাসনব্যবস্থার পতনের ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত : ০৪ মে, ২০২০, ০৩:১৫ রাত
আপডেট : ০৪ মে, ২০২০, ০৩:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে করোনা কাজে ব্যবহারের জন্য জেলা প্রশাসকের হাতে টিফিনের টাকা তুলে দিলেন ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী

আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধি : [২] পৃথিবীতে শতবছর পরে আসে কোন না কোন মহামারী তখন শেষ করেদিয়ে যায় পৃথিবীটাকে শিখিয়ে যায় অনেক কিছু। যেমনটি শেখালো এই শিশু শিক্ষার্থী প্রতিদিনের স্কুলের টিফিনের টাকা বাচিয়ে সেই অর্থ তুলে দিল বরিশালের করোনা কাজে ব্যবহারের জন্য।

[৩] রোববার দুপুর ১২ টার দিকে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে বরিশাল সরকারি জিলা স্কুলের প্রভাতী (ক) শাখার ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী নবনীল নন্দী তার স্কুলের টিফিনের জমানো মাটির ব্যাংকের ১৯৪৭ টাকা জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান এর হাতে তুলে দেন ।

[৪] এসময় উপস্থিত ছিলেন নন্দীর মা শিউলি দাস। নবনীল তার মা বাবার এক মাত্র সন্তান, তারা বরিশাল সিটি কর্পোরেশন এর ২ নম্বর ওয়ার্ড জালিয়া বাড়ির পোল এলাকায় বসবাস করেন। নবনীল এর বাবা আশীষ কুমার নন্দী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন মা শিউলি দাস বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে স্বাস্থ্য কর্মী হিসেবে কর্মরত আছেন।

[৫] নবনীলের পড়াশোনার পাশাপাশি রয়েছে সাংস্কৃতিক অঙ্গনে বিচরণ সে একাধিকবার বরিশালে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী হবার গৌরব অর্জন করেন। তার এই টিফিনের টাকা জেলা প্রশাসনের ত্রাণ সহায়তা তহবিলের জমা দেওয়া হবে এবং তা করোনা কাজে ব্যবহার করা হবে।

[৬] এসময় জেলা প্রশাসক বলেন, এই ছোট্ট শিশু শিক্ষার্থী যে মানবিকতা দেখালো তা একটি নজির হয়ে থাকবে সরকারের পাশাপাশি সবাই এভাবে এগিয়ে এলে করোনা মোকাবিলায় আমরা সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ