শিরোনাম
◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

প্রকাশিত : ০৪ মে, ২০২০, ০২:১৩ রাত
আপডেট : ০৪ মে, ২০২০, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার টিকা আবিস্কার না হলে যা হতে পারে পৃথিবীর

আসিফুজ্জামান পৃথিল: [২] সারাবিশ্বই বর্তমানে স্থবির হয়ে আছে। কোটি কোটি মানুষ বাস করছেন বদলে যাওয়া এক জীবনে। বিশ্ব তাকিয়ে আছে বিজ্ঞানীদের দিকে, করোনা ভাইরাসের টিকার জন্য। সিএনএন

[৩] তবে একটি ভয়াবহ সম্ভাবনার কথাও এড়িয়ে যাওয়া যাচ্ছে না। যদি টিকা না আবিস্কার হয় তবে কি হতে পারে। কিভাবে কাটাবে ভবিষ্যত।  পৃথিবী কি চিরতরে বদলে যাবে। তবে কি মানুষের সমাজজীবন বলে কিছুই থাকবে না।

[৪] টিকা আবিস্কার না হলেও শহরগুলো হয়তো ধীরে ধীরে খুলে যাবে। কিছু কিছু স্বাধীনতাও ফিরে আসবে। রোগ পরীক্ষা ও ফিজিক্যাল ট্রেসিং হয়তো আমাদের নিত্য জীবনের অংশই হয়ে যাবে।বেশ কিছু দেশে যে কোনও মুহূর্তে চলে আসবে সেলফ আইসোলেশনের নির্দেশ।

[৫] হয়তো এই রোগের চিকিৎসাও আবিস্কার হয়ে যাবে। এইসঙ্গে সারাবিশ্বে মৃত্যুহারও বাড়তে থাকবে।

[৬] তবে এটি কিন্তু রাজনীতিবীদদের জন্য সুখকর হবে না। তারা ইতোম্যধ্যেই বলে দিয়েছেন, এই রোগের টিকা এই এলো বলে। অনেক বিশেষজ্ঞ এই বক্তব্যগুলোকে সিরিয়াসলি নিচ্ছেন। যা আগে কখনই হয়নি।

[৭] টিকা আবিস্কার না হলে এটাই হয়তো হবে নিউ নরমাল। সবাই হয় বাড়িতে বসে কাজ করবেন, অথবা করবেন রোগাক্রান্ত হবার ঝুঁকি নিয়ে। ফেসমাস্ক ব্যবহার করা হবে সাধারণ ফ্যাশানের অঙ্গ। মানুষ জনসমাবেশ করবে না। প্রতিবাদও হয়তো হয়ে যাবে অনলাইনভিত্তিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়