শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ০৪ মে, ২০২০, ০২:১১ রাত
আপডেট : ০৪ মে, ২০২০, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিউবওয়েলে বিষ, একই পরিবারের ৬ জন হাসপাতালে

মাসুদ আলম : ২] আজ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা গ্রামে টিউবওয়েলের বিষমিশ্রিত পানি পান করে একই পরিবারের ৬ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

[৩] অসুস্থরা হলেন- গৃহকর্তা রমিজ উদ্দিনের ছেলে উজ্জল (২৮), হাসিব (২২), মেয়ে মানসুরা (২৪) ও রুমি (১৮) এবং হাসিবের স্ত্রী রোমানা (১৮) ও রোমানার বড় বোন রহিমা (২৬)।

[৪] রমিজ উদ্দীন জানান, ভোরে তার টিউবওয়েলের পানি পান করে পরিবারের সদস্যরা। এরপর পরিবারের ছয় সদস্যের মধ্যে বিষক্রিয়া শুরু হয়। সন্দেহ হলে টিউবওয়েলের পানিতে বিষের গন্ধ পান। পরে অসুস্থদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিষক্রিয়ার বিষয়টি নিশ্চিত করেন এবং তাদর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

  • সর্বশেষ