শিরোনাম
◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে ◈ বিএনপি-জামায়াতের শক্তি কোথায়, দুর্বলতা কোথায় ◈ সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল ◈ যমুনা ঘিরে আন্দোলন, রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত : ০৪ মে, ২০২০, ০১:৪২ রাত
আপডেট : ০৪ মে, ২০২০, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আহত পাহাড়ি যুবককে হেলিকপ্টারে চট্টগ্রামে পাঠালো সেনাবাহিনী

ইসমাঈল হুসাইন ইমু : [২] রাঙ্গামাটির সাজেক ইউনিয়নের জপুই পাড়া হতে যতীন ত্রিপুরা (৩৩) নামে এক যুবককে উন্নত চিকিৎসার জন্য রোববার বিকালে সেনা ও বিজিবির সহায়তায় বিমান বাহিনী হেলিকপ্টারযোগে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়।

[৩] গত ২৯ এপ্রিল জুম চাষের সময় উঁচু পাহাড় থেকে দুর্ঘটনাবশত পড়ে গিয়ে বাঁশের আঘাতে মারাত্মকভাবে জখম হয় যতীন ত্রিপুরা। দুর্গম এই এলাকায় চিকিৎসার অভাবে তাকে প্রাথমিকভাবে জপুই বিওপিতে আনা হলে বিজিপি ক্যাম্প কর্তৃক তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

[৪] আঘাতটি গুরুতর হওয়ায় বিজিবি বিষয়টি খাগড়াছড়ি সেনা রিজিয়নকে জানালে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমানের নির্দেশে সেনাবাহিনীর সার্বিক তত্ত¡াবধানে হেলিকপ্টারের মাধ্যমে আহত ব্যক্তিকে উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। পরে বিমানবাহিনী জহুর ঘাঁটির একটি বিশেষ হেলিকপ্টারে করে যতীন ত্রিপুরাকে আজ প্রথমে চট্টগ্রাম সেনানিবাসে ও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

[৫] এর আগে বিভিন্ন সময় মানবিক দৃষ্টিকোণ থেকে সেনাবাহিনীর তত্ত¡াবধানে দুর্গম পাহাড়ী এলাকার সুবিধা বঞ্চিত মানুষদের বিভিন্ন দুর্যোগের সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়