শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০২ মে, ২০২০, ০৩:০১ রাত
আপডেট : ০২ মে, ২০২০, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের ৪ শহরে কমলো রান্নার গ্যাসের দাম

সালেহ্ বিপ্লব : [২] করোনা নিয়ে আতঙ্ক যখন চরমে, তখনই দিল্লি, মুম্বাই, কলকাতা ও চেন্নাই শহরে মধ্যবিত্তদের জন্যে স্বস্তি নিয়ে এলো এই সিদ্ধান্ত। এনডিটিভি, আনন্দবাজার, নিউজ ১৮

[৩] জ্বালানি সংস্থাগুলির সম্মিলিত সিদ্ধান্তে দেড়শ থেকে  প্রায় ২শ’ টাকা পর্যন্ত কমানো হলো ভর্তুকিবিহীন গ্যাসের দাম। কার্যকর হয়েছে ১ মে থেকেই। এই নিয়ে টানা তৃতীয় মাস গ্যাস সিলিন্ডারের দাম কমলো।

[৪] দিল্লিতে ১৪.২ কিলোগ্রাম ভর্তুকিহীন এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম আগে ছিলো  ৭৪৪ টাকা। এখন ১৬২.৫০ টাকা কমে প্রতি সিলিন্ডারের দাম হয়েছে ৫৮১.৫০ টাকা৷

[৫] মুম্বাইতে আগে ছিলো ৭১৪.৫০ টাকা, এখন ১৩৫.৫০ টাকা কমে ৫৭৯ টাকা।

[৬] কলকাতায় আগে ছিলো ৭৭৪.৫০ টাকা। এখন ১৯০ টাকা কমে ৫৮৪.৫০ টাকা।

[৭] চেন্নাইয়ে দাম কমেছে সবচেয়ে বেশি। আগে প্রতি সিলিন্ডারের দাম ছিলো ৭৬১.৫০ টাকা, এখন ১৯২ টাকা কমে ৫৬৯.৫০ টাকা হয়েছে।

[৮] আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখেই গ্যাস সিলিন্ডারের দাম কমানোর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সরকার জানিয়েছে।

[৯] ১৯ কিলোগ্রাম রান্নার গ্যাসের দামও কমানো হয়েছে ৷

[১০] দিল্লিতে প্রতি সিলিন্ডারের দাম ২৫৬ টাকা কমানো হয়েছে ৷ এর আগে দাম ছিলো ১২৮৫.৫০ টাকা। এখন তা ১০২৯.৫০ টাকা হয়েছে ৷ কলকাতায় দাম কমে হয়েছে ১০৮৬.০০ টাকা, মুম্বাইয়ে ৯৭৮ টাকা ও চেন্নাইয়ে ১১৪৪.৫০ টাকা ৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়