শিরোনাম
◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক ◈ বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ◈ মধ‌্যপ্রা‌চ্যে যুদ্ধের ম‌ধ্যেই  সৌদি আরব, কাতার ও পা‌কিস্তান থে‌কে অস্ত্র কিনছে ভারত ◈ ওসমান হাদি হত্যায় জড়িত গ্রেফতার দুজনকে দেশে ফেরানো প্রসঙ্গে যা বললেন আইজিপি ◈ নতুন চাপে বিএনপি!

প্রকাশিত : ০১ মে, ২০২০, ১০:১০ দুপুর
আপডেট : ০১ মে, ২০২০, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা ডাকাত নিহত, ১৫টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ফরহাদ আমিন, টেকনাফ (কক্সবাজার) : [২] কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জকির গ্রুপের দুই রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছেন।

[৩] এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।নিহতরা হলেন,২৬ নং শালবাগান ক্যাম্পের  ডি ব্লকের আব্দুল হামিদের ছেলে মোহাম্মদ আব্দুল হাকিম (২৫) ও অজি উল্লাহ’র ছেলে মোঃ রশিদ উল্লাহ (৩৫)।শুক্রবার ভোর রাতে হ্নীলা ইউনিয়নের শালবাগান ২৬নম্বর রোহিঙ্গা শিবিরের পশ্চিমে পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে।

[৪] তারা কুখ্যাত রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের সদস্য বলে জানিয়েছে র‌্যাব।

[৫] র‌্যাবব-১৫ এর টেকনাফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার বিমান চন্দ্র কর্মকার বলেন,রোহিঙ্গা শিবিরের পশ্চিমের একটি পাহাড়ে জকির গ্রুপের সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসীরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।এমন তথ্যের  ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌছলেই রোহিঙ্গা সন্ত্রাসীরা র‌্যাবের উপর গুলি ছুঁড়ে।এতে কয়েকজন র‌্যাবসদস্য আহত হন। আত্নরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়ে র‌্যাব। গুলাগুলি থামার পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুই ডাকাত সদস্যের মৃতদেহ এবং রাইফেল,ওয়ানশুটারসহ ১৫টি আগ্নেয়াস্ত্র,১৭টি গুলি,১১টি কার্তুজ, দুইটি রামদা উদ্ধার করা হয়।তাদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।

এ দিকে শীর্ষ দুই ডাকাতের মৃত্যুতে বেশ কিছু সাধারণ রোহিঙ্গা ও স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন র‌্যাব বাহিনীকে। আরো কঠোর অভিযান পরিচালনার দাবি সচেতন মহলের। সম্পাদনা : ইস্রাফিল হাওলাদার

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়