শিরোনাম
◈ চীনে বাংলাদেশি পণ্যের বাজার বাড়াতে ৬ প্রস্তাব বিসিসিসিআইর ◈ বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী ◈ সম্মিলিত ইসলামী ব্যাংক: চতুর্থ দিনে ৯ হাজার গ্রাহককে ৩৯১ কোটি টাকা পরিশোধ ◈ নবম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা ষষ্ঠ শ্রেণির ছাত্রের ফাঁদে পড়ে, অতঃপর... ◈ ভারতের কা‌ছে হেরে নারী এশিয়া কা‌পের ফাইনা‌লে খেলার স্বপ্নভঙ্গ বাংলাদেশের ◈ দীর্ঘসময় শুক্রবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ দায়িত্ব বাড়ল স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রীর ◈ ভারতে পাচারের শিকার ৪৭ বাংলাদেশি দেশে ফিরলেন ◈ শিশুর পেটে ইয়াবা, আড়ালে পাচারচক্র: মাদক কারবারিদের নতুন বাহন শিশুরা! ◈ আন্তদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, ভারতের প্রস্তাব এলে পরীক্ষা করবে বাংলাদেশ

প্রকাশিত : ০১ মে, ২০২০, ০৯:৫৫ সকাল
আপডেট : ০১ মে, ২০২০, ০৯:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উমর আকমলকে দেয়া নিষেধাজ্ঞার মেয়াদ কমতে পারে

স্পোর্টস ডেস্ক : [২] গত মঙ্গলবার পাকিস্তানের উমর আকমলকে তিন বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে সে দেশের ক্রিকেট বোর্ড (পিসিবি)। সবশেষ পিএসএলের আগে দুর্নীতির প্রস্তাব পেয়েও তা গোপন করায় এই শাস্তি পেয়েছেন তিনি। তবে এর মাঝেই খবর, শাস্তি কিছুটা কমতে পারে এই ক্রিকেটারের।

[৩] পিসিবির একটি সূত্রের বরাতে জানা গেছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের ডিসিপ্লিনারি প্যানেলের প্রধান বিচারক দ্রæতই বিস্তারিত রায় জমা দেবেন। যেখানে আকমলের তিন বছরের দুর্নীতি দমন নিষেধাজ্ঞার কিছুটা স্থগিত করতে পারে। - দ্য ডন

[৪] সোমবার লাহোরে অবসরপ্রাপ্ত বিচারপতি মিরান চৌহানের নেতৃত্বাধীন প্যানেলেন সামনে শুনানির জন্য হাজির হতে হয়েছিল উমর আকমলকে। এরপরই তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়। পিটিআইকে পিসিবির সূত্র জানিয়েছে, ‘তিন বছরের নিষেধাজ্ঞা নিয়ে সবাই ঝাঁপিয়ে পড়ছে। তবে বিস্তারিত নির্দেশ এখনও পাওয়া যায়নি। উমরের তিন বছরের নিষেধাজ্ঞার মধ্যে দু’বছর বা তার কাছাকাছি কিছু কমানো হতে পারে।

[৫] বিস্তারিত রায়ের অনুলিপি পাওয়ার ১৪ দিন পর প্যানেলের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদনও করতে পারবেন উমর আকমল। - পিটিআই

  • সর্বশেষ