শিরোনাম
◈ ভ্যান্সের ‘একমাত্র মিত্র’ মন্তব্যে নেতানিয়াহু: ভারতের মতো আরও বন্ধু রয়েছে আমাদের ◈ অতিরিক্ত বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা ◈ ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট ◈ 'খেলা শেষ, খোদা হাফেজ': কী ইঙ্গিত করে লিখলেন মাহফুজ আলম ◈ বরিশালের আলোচিত নির্যাতনকাণ্ড: লিটুর পাশে ছিলেন যুবদলের পদধারী নেতা, ভাইরাল ভিডিওতে নতুন তথ্য ◈ প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজ সালমানের ◈ ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গললেও চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করছে বাংলাদেশ ◈ ১১ জুলাইয়ের মধ্যে সব বেসরকারি ক্লিনিকে ডেলিভারি রুম বাধ্যতামূলক, না হলে লাইসেন্স বাতিল ◈ ১৬ জুলাই ছুটি থাকবে? ‘জুলাই শহীদ দিবস’ নিয়ে সরকারের যে স্পষ্ট ব্যাখ্যা দিলেন ◈ তহবিল অনিশ্চয়তায় ধীর গতিতে বাংলাদেশের সবুজ জ্বালানি পরিকল্পনা

প্রকাশিত : ০১ মে, ২০২০, ০২:৪৮ রাত
আপডেট : ০১ মে, ২০২০, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হদিস মিলছে না কিমের, উত্তর কোরিয়া করোনা দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে, বললেন পম্পেও

শাহনাজ বেগম : [২] মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বুধবার সংবাদ মাধ্যমে বলেছিলেন, করোনার প্রাদুর্ভাবে দেশটিতে মহামারী, দুর্ভিক্ষ বা খাদ্যাভাবের ঘাটতি পড়ার প্রকৃত ঝুঁকি রয়েছে। রয়টার্স

[৩] কিমের স্বাস্থ্যের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ফক্স নিউজকে পম্পেও বলেন, রিপোর্ট করার মতো আমাদের কাছে তেমন কোনও তথ্য নেই। তবে আমরা নিবিড়ভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছি। নিউইয়র্ক পোস্ট

[৪] গত ১২ এপ্রিল সর্বশেষ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে দেখা যায়, উত্তর কোরিয়ার ৩৬ বছর বয়সী নেতা কিম জং উনকে। এরপর থেকে আর দেখা যায়নি তাকে। তারপর তার মারাত্মক অসুস্থতা নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। তবে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন এসব খবর সত্যি নয়।

[৫] উত্তর কোরিয়া দাবি করেছে যে তাদের সীমানায় করোনা আক্রান্ত শূন্য। তবে অনেকের শারিরিক দুর্বলতায় বিশেষজ্ঞরা সন্দেহ এবং উদ্বিগ্ন রয়েছেন। কারন অনেক চিকিৎসা ক্লিনিকে কোনও বিদ্যুত, সাবান বা হ্যান্ড স্যানিটাইজার নেই। নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়